উৎপাদিত পণ্যটি জনপ্রিয় করার মাধ্যমটি কী? ব্যাখ্যা করো।
উত্তর: উৎপাদিত পণ্যটি জনপ্রিয় করার মাধ্যমটি হলো নমুনা বিতরণ। এ ধরনের বিজ্ঞাপনের মাধ্যমে বিনামূল্যে ক্রেতাদের মাঝে পণ্য বিতরণ করা হয়। পণ্যটি ব্যবহার করে ক্রেতারা এর উপকরণ ও গুণাগুণ সম্পর্কে জানতে পারে। সাধারণত ওষুধ, পুস্তক ও প্রসাধনসামগ্রীর নমুনা বিতরণ করা হয়ে থাকে। উদ্দীপকে দেশের প্রতিষ্ঠিত একটি কোম্পানির কথা বলা হয়েছে যেটি নতুন পণ্য উৎপাদন করে। প্রতিষ্ঠানটি শিশুদের মাঝে পণ্যটি জনপ্রিয় করতে চায়। তাই সারা দেশের স্বনামধন্য স্কুলগুলোতে যেয়ে নমুনা, পণ্য বিতরণ করে। এর মাধ্যমে শিশুরা পণ্যটি বিনামূল্যে ব্যবহারের সুযোগ পাবে। এক্ষেত্রে পণ্যটি তাদের পছন্দ হলে তারা এটি বারবার কিনবে। তাই, উদ্দীপকের কোম্পানিটি উৎপাদিত পণ্য জনপ্রিয় করার জন্য বিজ্ঞাপনের নমুনা বিতরণ মাধ্যমটি ব্যবহার করে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
উৎপাদিত পণ্যটি জনপ্রিয় করার মাধ্যমটি কী? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর