তুমি কি মনে করো বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে কোম্পানিটির গৃহীত কার্যক্রম যথেষ্ট গুরুত্বপূর্ণ? বিশ্লেষণ করো।
উত্তর: আমি মনে করি বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে কোম্পানিটির গৃহীত বিজ্ঞাপন কার্যক্রম যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিজ্ঞাপন হচ্ছে পণ্য বা সেবাসামগ্রীর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের একটি কৌশল। এর মাধ্যমে খুব সহজেই ক্রেতাদের পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করা যায়। ফলে প্রতিষ্ঠানের বিক্রয় বাড়ে। রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র, মেলায় প্রদর্শন, নমুনা বিতরণ, বিলবোর্ড প্রভৃতি বিজ্ঞাপনের মাধ্যম। উদ্দীপকে দেশের প্রতিষ্ঠিত একটি কোম্পানি নতুন পণ্য উৎপাদন করে। এ পণ্যগুলো মূলত শিশুদের ব্যবহার উপযোগী। প্রতিষ্ঠানটি পণ্যটির বিক্রি বাড়াতে চায়। এজন্য তারা রেডিও, টেলিভিশন, চলচ্চিত্র, বাণিজ্য মেলায় প্রদর্শন করে। প্রতিষ্ঠানটি নতুন উৎপাদিত পণ্যের জন্য বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন দেয়। এতে দেশের জনসাধারণ এ পণ্যটি সম্পর্কে জানতে পারে। এছাড়া বিজ্ঞাপনের মাধ্যমে তারা পণ্যটির ব্যবহার সম্পর্কে ধারণা পায়। ফলে অনেক ক্রেতাই পণ্যটি কিনতে আগ্রহী হয়। এভাবে প্রতিষ্ঠানটির বিক্রয়ের পরিমাণ বাড়ে। তাই বলা যায়, বিক্রয় বাড়ানোর জন্য. কোম্পানির বিজ্ঞাপন দেওয়ার কাজ যথেষ্ট গুরুত্বপূর্ণ।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
তুমি কি মনে করো বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে কোম্পানিটির গৃহীত কার্যক্র…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর