জনাব জসিম কোন ধরনের বণ্টন প্রণালি অনুসরণ করেন? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব জসীম সরাসরি ভোক্তার কাছে বিক্রয়ের বণ্টন প্রণালি অনুসরণ করেন। এ পদ্ধতিতে কোনো মধ্যস্থব্যবসায়ীর সাহায্য ছাড়াই উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তার কাছে বিক্রয় করা হয়। এক্ষেত্রে উৎপাদককেই তার পণ্যের গুদামজাতকরণ ও পরিবহনের ব্যবস্থা করতে হয়। কিছু কৃষিপণ্য (ধান, ফলমূল, সবজি) এবং শিল্পজাত দ্রব্য (চিনি, গুড় প্রভৃতি) সরাসরি বিপণনের মাধ্যমে ভোক্তার কাছে বিক্রি করা হয়। উদ্দীপকের জনাব জসিম একজন ব্যবসায়ী। তিনি তার উৎপাদিত সামগ্রী নিজস্ব পরিবহনের মাধ্যমে সরবরাহ করেন। এরপর তা ক্রেতাদের কাছে আকর্ষণীয় করার জন্য মোড়কিকরণ করেন। এছাড়া তিনি বিজ্ঞাপনের ব্যবস্থাও করেন। অর্থাৎ পণ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তাদের কাছে পৌঁছানো পর্যন্ত যাবতীয় কাজ জনাব জসিম করেন। তাই বলা যায়, তিনি সরাসরি ভোক্তার কাছে বিক্রয়ের বণ্টন প্রণালি অনুসরণ করেছেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
জনাব জসিম কোন ধরনের বণ্টন প্রণালি অনুসরণ করেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর

উত্তর
উত্তর