জনাব জসিম তার ব্যবসায়ের পণ্য পরিচিতি ও প্রসারের জন্য বিজ্ঞাপনের কোন মাধ্যমগুলো ব্যবহার করেন? বিশ্লেষণ করো।
উত্তর: জনাব জসিম তার ব্যবসায়ের পণ্য পরিচিতি ও প্রসারের জন্য বিজ্ঞাপনের টেলিভিশন ও পরিবহন বিজ্ঞাপন মাধ্যম দুটি ব্যবহার করেন। টেলিভিশন বর্তমানে বিজ্ঞাপনের অন্যতম জনপ্রিয় মাধ্যম। এতে পণ্যের আকর্ষণীয় দর্শন ও শ্রবণযোগ্য স্লাইড ব্যবহার করে বিজ্ঞাপন দেওয়া হয়। আর, পরিবহন বিজ্ঞাপন হলো বিজ্ঞাপনের ভ্রাম্যমান মাধ্যম। এর মাধ্যমে একই সময়ে বেশি সংখ্যক ক্রেতার দৃষ্টি আকর্ষণ করা যায়। উদ্দীপকে জনাব জসিম একজন ব্যবসায়ী। তিনি তার কারখানায় উৎপাদিত পণ্যের জন্য বিজ্ঞাপনের ব্যবস্থা করেন। এজন্য তিনি বিজ্ঞাপনের মাধ্যম হিসেবে স্থানীয় ডিসলাইনে পণ্যের বিজ্ঞাপন দেন। পাশাপাশি জনাব জসিম পরিবহন বিজ্ঞাপনের মাধ্যমেও বিজ্ঞাপন দেন। জনাব জসিম স্থানীয় ডিসলাইনে বিজ্ঞাপন দেওয়ায় স্থানীয় ক্রেতারা তার পণ্য সম্পর্কে জানতে পারে। আবার পরিবহন বিজ্ঞাপন ভ্রাম্যমান মাধ্যম হওয়ায় এতে স্থানীয় ক্রেতাদের পাশাপাশি অন্যান্য এলাকার ক্রেতারাও তার প্রতিষ্ঠান ও পণ্য সম্পর্কে জানতে পারে। এতে তার ব্যবসায়ের সুনাম বাড়ে। ফলে ব্যবসায়ে সফল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই বলা যায় জনাব জসিম তার ব্যবসায়ের পণ্য পরিচিতি ও প্রসারের জন্য বিজ্ঞাপনের টেলিভিশন ও পরিবহন বিজ্ঞাপন মাধ্যম দুটি ব্যবহার করেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
জনাব জসিম তার ব্যবসায়ের পণ্য পরিচিতি ও প্রসারের জন্য বিজ্ঞাপনের কোন…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর

উত্তর
উত্তর