ব্যবসায়ের প্রসারে উদ্দীপকে উল্লিখিত মাধ্যমটির গুরুত্ব মূল্যায়ন কর।
উত্তর: ব্যবসায়ের প্রসারে উদ্দীপকে উল্লিখিত বিজ্ঞাপনের নমুনা বিতরণ মাধ্যমটি খুবই গুরুত্বপূর্ণ। যে প্রক্রিয়ায় পণ্য বা সেবাসামগ্রীর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করা হয় তাকে বিজ্ঞাপন বলে। এর মাধ্যমে খুব সহজেই ক্রেতাসাধারণকে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করা যায়। বিজ্ঞাপনের অনেকগুলো মাধ্যমের মধ্যে অন্যতম একটি মাধ্যম হচ্ছে নমুনা বিতরণ। এর মাধ্যমে পণ্যটি ব্যবহার করে মানুষ পণ্যটি সম্পর্কে জানতে পারে।। ফলে বিক্রয় বৃদ্ধি পায়। উদ্দীপকে হিয়া-রিয়া দুই বান্ধবী পুষ্টিবিদ্যার উপর লেখাপড়া শেষ করে নিজেরাই একটি ব্যবসায় শুরু করার চিন্তা করে। হিয়া খুব ভালো রান্না করে। রিয়া ভীষণ বুদ্ধিমতি ও পরিশ্রমী। রিয়া একটি স্কুলের সাথে যোগাযোগ করে তাদের ক্যান্টিনে খাবার সরবরাহ শুরু করে। প্রথম দিন তারা কিছু খাবার বিনামূল্যে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করে। এতে কয়েক মাসের মধ্যেই হিয়া-রিয়া স্থায়িভাবে ক্যান্টিনের দায়িত্ব পেয়ে যায়। বিজ্ঞাপনের মূল উদ্দেশ্য হচ্ছে বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে অবস্থানকারী ক্রেতাদেরকে পণ্য বা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা প্রদান ও আগ্রহ সৃষ্টি করা। এর মাধ্যমে জনগণ পণ্য বা সেবা সম্পর্কে জানতে পারে এবং তাদের মধ্যে পণ্য বা সেবা গ্রহণে আগ্রহ সৃষ্টি হয়। উদ্দীপকের হিয়া ও রিয়ার ব্যবসায়টি বিজ্ঞাপনের নমুনা বিতরণ, মাধ্যমের মাধ্যমেই তাদের পণ্যের বিক্রয় বৃদ্ধি করতে পেরেছে। তাই আমি মনে করি, ব্যবসায়ের প্রসারে উদ্দীপকে উল্লিখিত বিজ্ঞাপনের নমুনা বিতরণ মাধ্যমটি খুবই গুরুত্বপূর্ণ।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
ব্যবসায়ের প্রসারে উদ্দীপকে উল্লিখিত মাধ্যমটির গুরুত্ব মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর