রাসেদ ঝুড়িতে আম প্যাক করার আগে কোন কাজটি করেন? বর্ণনা কর।
উত্তর: রাসেদ ঝুঁড়িতে আম প্যাক করার আগে পর্যায়িতকরণ কাজটি করেন। পণ্যের আকার, রং, গুণাগুণ ইত্যাদি অনুযায়ী পণ্যকে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। ব্যবসায়ের ক্ষেত্রে পর্যায়িতকরণ কাজ খুবই গুরুত্বপূর্ণ। কেননা পর্যায়িতকরণের মাধ্যমেই মান নির্ধারণের প্রক্রিয়া বাস্তবে রূপ লাভকরে। এর মাধ্যমে পণ্যের মান উন্নয়ন ও তা বজায় রাখা সহজ হয়। উদ্দীপকের রাসেদ একজন ফলের ব্যবসায়ী। তিনি দেশি ও বিদেশি ফলের ব্যবসায় করেন। গ্রীষ্মকালে তিনি রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে আম সংগ্রহ করেন। ঢাকার বাজারে আমগুলো পাঠানোর পূর্বে তিনি এগুলো ওজন ও মান অনুযায়ী আলাদা করে ঝুঁড়িতে প্যাক করেন। রাসেদের এমন বিভাজিত কাজটি ব্যবসায়ের পর্যায়িতকরণ কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, রাসেদ ঝুঁড়িতে আম প্যাক করার আগে পর্যায়িতকরণ কাজটি করেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
রাসেদ ঝুড়িতে আম প্যাক করার আগে কোন কাজটি করেন? বর্ণনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর