ব্যবসায়ের জন্য গুদামজাতকরণ কী গুরুত্বপূর্ণ? তোমার মতামত বিশ্লেষণ কর।
উত্তর: ব্যবসায়ের জন্য গুদামজাতকরণ খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময়ে বিনষ্ট হওয়ার হাত থেকে রক্ষার জন্য ব্যবসায়ীগণ পণ্য সংরক্ষণের যে ব্যবস্থা গড়ে তোলে তাকে গুদামজাতকরণ বলে। এর মাধ্যমে ব্যবসায়ের সময়গত উপযোগ সৃষ্টি হয়। অর্থাৎ এই পদ্ধতির মাধ্যমে এক মৌসুমের ফসল অন্য মৌসুমেও ভোগ করা যায়। উদ্দীপকে রাসেদ একজন ফলের ব্যবসায়ী। তিনি দেশি ও বিদেশি ফলের ব্যবসায় করেন। গ্রীষ্মকালে তিনি রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে আম সংগ্রহ করেন। ঢাকার বাজারে আমগুলো পাঠানোর পূর্বে তিনি এগুলো ওজন ও মান অনুযায়ী আলাদা করে ঝুঁড়িতে প্যাক করেন। এছাড়াও তিনি বিভিন্ন ধরনের ফল সংরক্ষণ করেন যাতে ক্রেতারা প্রয়োজনের সময় ভালো ফল কিনতে পারে। গুদামজাতকরণের মাধ্যমে দীর্ঘদিন ধরে আম সংরক্ষণ করে রাখা যায়। এতে আমের গুণগত মান অক্ষুণ্ণ থাকে। ফলে গ্রাহকদের নিকট এর চাহিদা বেড়ে যায়। উদ্দীপকের রাসেদও এমন এক ধরনের ব্যবসায়ী যিনি আম এবং বিভিন্ন ফল ক্রয় করে সেগুলোকে সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করেন। এক্ষেত্রে তিনি ফলগুলো জনগণের চাহিদা মোতাবেক সরবরাহ করতে পারবেন এবং তিনি আর্থিকভাবে লাভবান হবেন। তাই আমি মনে করি, ব্যবসায়ের জন্য গুদামজাতকরণ খুবই গুরুত্বপূর্ণ।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
ব্যবসায়ের জন্য গুদামজাতকরণ কী গুরুত্বপূর্ণ? তোমার মতামত বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর