ব্যবসায়ের সফলতার পেছনে পাভেলের মতো বিক্রয়কর্মীর কাজের গুরুত্ব মূল্যায়ন কর।
উত্তর: ব্যবসায়ের সফলতা পিছনে পাভেলের মতো বিক্রয়কর্মী খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়-বাণিজ্যের ক্ষেত্রে বিক্রয় প্রসার ও সফলতা অর্জনে বিক্রয়কর্মীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে ব্যবসায়ের সফলতা ও ব্যর্থতা একজন বিক্রয়কর্মীর দ্বারা প্রভাবিত হয়। উক্ত বিক্রয়কর্মীকে বিভিন্ন ধরনের গুণের অধিকারী হতে হয়। ক্রেতা ও ভোক্তাদের আকৃষ্ট ও প্রভাবিত করে স্থায়ী গ্রাহকে পরিণত করতে হলে একজন বিক্রয়কর্মীকে অনেকগুলো গুণের অধিকারী হতে হয়। উদ্দীপকে পাভেল একটি বিপণিবিতানে শাড়ির দোকানের বিক্রয়কর্মী হিসেবে কাজ করে। দোকানের মালিক তাকে খুব পছন্দ করে। পাভেল শুধু বিশ্বস্তই নয়, তাকে কাজে রাখার পর দোকানে শাড়ি বিক্রির পরিমাণ অনেক বেড়েছে। সে নারী-পুরুষ এমনকি সমবয়েসি ক্রেতার সাথে হাসিমুখে ও ধৈর্যসহকারে কথা বলে। তাই ক্রেতারাও বারবার তার দোকানে আসে। ক্রেতা ও ভোক্তাদের আকৃষ্ট ও প্রভাবিত করে স্থায়ী গ্রাহকে পরিণত করতে হলে একজন বিক্রয়কর্মীকে অনেকগুলো গুণের অধিকারী হতে হয়। এই গুণগুলোর মাধ্যমে একজন কর্মী তার দোকানের গ্রাহকদের স্থায়ী গ্রাহকে পরিণত করতে সক্ষম হন। উদ্দীপকের পাভেলের মধ্যেও বিভিন্ন ধরনের গুণ যেমন: সততা ও বিশ্বস্ততা, জেন্ডার সচেতনতা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি ইত্যাদি বিদ্যমান। এই গুণের দ্বারাই তিনি গ্রাহকদের স্থায়ী গ্রাহকে পরিণত করতে সক্ষম হয়েছেন বলে আমি মনে করি।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
ব্যবসায়ের সফলতার পেছনে পাভেলের মতো বিক্রয়কর্মীর কাজের গুরুত্ব মূল্য…
উদ্দীপক
উত্তর
উত্তর
উৎপাদনকারী থেকে প্রতিনিধি এবং প্রতিনিধির নিকট থেকে খুচরা ব্যবসায়ীর মাধ্যমে ভোক্তাদের কাছে পণ্য বিক্রয় করাকে প্রতিনিধি ও খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয় বলা হয়। এটি বণ্টনপ্রণালির পঞ্চম ধাপ। সাধারণত বিভিন্ন রকম কোমলপানীয় ও প্রসাধনী সামগ্রী আমাদের দেশে এ জাতীয় বণ্টনপ্রণালিতে বিক্রয় হয়ে থাকে।উত্তর
উত্তর