জনাব রাশেদের আলু সংরক্ষণের গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: বিভিন্ন সময়ে চাহিদা মোতাবেক আলু সরবরাহের ক্ষেত্রে জনাব রাশেদের আলু সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। বিপণনের সকল পর্যায়ে পণ্যসামগ্রী সংরক্ষণের প্রয়োজন হয়। অনেক পণ্য বছরের একটি নির্দিষ্ট সময়ে উৎপাদিত হয় কিন্তু ব্যবহার হয় সারাবছর। বছরব্যাপী চাহিদা মেটানোর জন্য সে সকল পণ্য। গুদামজাতকরণের মাধ্যমে সংরক্ষণ করতে হয়। উদ্দীপকের জনাব রাশেদ একজন আলু ব্যবসায়ী। তিনি শীতের.. মৌসুমে আলু চাষিদের নিকট থেকে প্রচুর পরিমাণে আলু ক্রয় করে ফোল্ড স্টোরেজে সংরক্ষণ করেন। জনাব রাশেদ শীতের মৌসুমে আলু যথাযথভাবে সংরক্ষণ না করলে মৌসুম শেষে চাহিদা মোতাবেক আলু সরবরাহে ব্যর্থ হবেন। ফলে মৌসুম শেষে আলুর চাহিদা ও দাম বৃদ্ধি পাওয়া সত্ত্বেও তিনি আলু সংরক্ষণ না করলে তিনি যোগান দিতে পারবেন না। তাই সারাবছর চাহিদা মোতাবেক আলু সরবরাহের মাধ্যমে, কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে জনাব রাশেদের আলু সংরক্ষণের গুরুত্ব অনেক।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
জনাব রাশেদের আলু সংরক্ষণের গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর