উদ্দীপকে জনাব সুরুজকে আদর্শ বিক্রয়কর্মীর আলোকে মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে জনাব সুরুজকে একজন আদর্শ বিক্রয়কর্মী বলা যায়। বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়-বাণিজ্যের ক্ষেত্রে বিক্রয় প্রসার ও সফলতা অর্জনে বিক্রয়কর্মীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে ব্যবসায়ের সফলতা ও ব্যর্থতা একজন বিক্রয়কর্মীর দ্বারা প্রভাবিত হয়। তাই একজন বিক্রয়কর্মীর মধ্যে বিভিন্ন গুণ থাকা আবশ্যক। উদ্দীপকে জনাব মাহি বিভিন্ন কোম্পানির ইলেক্ট্রনিক পণ্য কিনে নিয়ে এসে ঢাকার মতিঝিলে শোরুম নিয়ে বিক্রয় করেন। বিক্রয় বৃদ্ধির কথা চিন্তা করে পণ্যের গুণাগুণ, বৈশিষ্ট্য, মূল্যসহ মুদ্রিত প্রচারপত্রের ব্যবস্থা করেন। কিন্তু এরপরও আশানুরূপ বিক্রয়, হচ্ছে না বলে তিনি. দেখতে ভালো, মার্জিত ব্যবহারের সুরুজ নামের একজন বিক্রয়কর্মী নিয়োগ দেন। এতে জনাব মাহির শোরুমে প্রচুর ক্রেতার সমাগম ঘটে। ক্রেতা ও ভোক্তাদের আকৃষ্ট ও প্রভাবিত করে স্থায়ী গ্রাহকে পরিণত করতে হলে একজন বিক্রয়কর্মীকে অনেকগুলো গুণের অধিকারী হতে হয়। তার গুণের মধ্যে শারীরিক (সুদর্শন চেহারা, সুস্বাস্থ্য, সুন্দর হাসি), মানসিক (আগ্রহ ও আন্তরিকতা, আত্মবিশ্বাস, ধৈর্যশীলতা), নৈতিক (সততা ও বিশ্বাস, মার্জিত ব্যবহার, মেলামেশার ক্ষমতা) গুণাবলি অন্যতম। এসকল গুণের দ্বারা তিনি তার ব্যবসায়িক সুনাম বৃদ্ধি করতে পারেন। উদ্দীপকে জনাব সুরুজের এমন গুণের মধ্যে কিছু গুণ বিদ্যমান ছিল। তাই উদ্দীপকে জনাব সুরুজকে একজন আদর্শ বিক্রয়কর্মী বলা যায়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
উদ্দীপকে জনাব সুরুজকে আদর্শ বিক্রয়কর্মীর আলোকে মূল্যায়ন কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর