জনাব ফারুকের কাজটি ব্যবসায়ের কোন ধারণাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব ফারুকের কাজটি ব্যবসায়ের 'বিক্রয়িকতার' ধারণাকে নির্দেশ করে। বিক্রয়িকতা বলতে বিক্রয়কর্মীর ক্রেতা আকর্ষণ করার দক্ষতা বা কৌশলকে বোঝায়। বিক্রয়িকতার মাধ্যমে একজন বিক্রয়কর্মী তার সম্ভাব্য ক্রেতার নিকট পণ্য বা সেবাসামগ্রী বিক্রয় করতে সক্ষম হয়। বিক্রয়িকতার গুণে বিক্রেতা তার ব্যবসায় ও পণ্য সম্পর্কে ক্রেতাদের আস্থা অর্জন করে তাদেরকে স্থায়ী গ্রাহকে পরিণত করে। উদ্দীপকের জনাব ফারুক একটি শপিংমলে দীর্ঘদিন সুনামের সাথে চাকরি করে আসছে। তিনি তার নিজস্ব অভিজ্ঞতা ও ব্যক্তিগত গুণের কারণে মালিক ও ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। নতুন ক্রেতাকে স্থায়ী ক্রেতায় পরিণত করতে তার জুড়ি নেই। ফারুক সদালাপী, আন্তরিক ও মার্জিত ব্যবহারের অধিকারী। তার দক্ষতার কারণে তিনি পণ্যসামগ্রী সম্ভাব্য ক্রেতার নিকট বিক্রয় করে নতুন ক্রেতাকে স্থায়ী ক্রেতায় পরিণত করেন। আর এ কাজটি মূলত সম্ভব হয় তার ক্রেতা আকর্ষণ করার কৌশলের কারণে যেটি বিক্রয়িকতা নামে আখ্যায়িত। সুতরাং বলা যায়, ফারুকের কাজটি ব্যবসায়ের বিক্রয়িকতা ধারণাকে নির্দেশ করে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
জনাব ফারুকের কাজটি ব্যবসায়ের কোন ধারণাকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর