একজন আদর্শ বিক্রয়কর্মী হিসেবে জনাব ফারুকের মাঝে কী কী গুণাবলি পরিলক্ষিত হয় তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের জনাব ফারুকের সফল হওয়ার পেছনে আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলি অর্থাৎ অভিজ্ঞতা, মার্জিত ব্যবহার, আন্তরিকতা উপাদানসমূহের সম্মিলিত ভূমিকা রয়েছে। আধুনিক প্রতিযোগিতামূলক ব্যবসায়-বাণিজ্যের ক্ষেত্রে বিক্রয় প্রসার ও সফলতা অর্জনে বিক্রয়কর্মীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা অনেক ক্ষেত্রে ব্যবসায়ের সফলতা ও ব্যর্থতা একজন বিক্রয়কর্মী দ্বারা প্রভাবিত হয়। ক্রেতা ও ভোক্তাদের আকৃষ্ট ও প্রভাবিত করে স্থায়ী গ্রাহকে পরিণত করতে হলে একজন বিক্রয়কর্মীকে অনেক গুণে গুণান্বিত হতে হয়। উদ্দীপকের জনাব ফারুক একটি শপিংমলে দীর্ঘদিন সুনামের সাথে চাকরি করে আসছে। তিনি তার নিজস্ব অভিজ্ঞতা ও ব্যক্তিগত গুণের কারণে মালিক ও ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয়। নতুন ক্রেতাকে স্থায়ী ক্রেতায় পরিণত করতে তার জুড়ি নেই। তিনি অত্যন্ত সদালাপী, আন্তরিক ও মার্জিত ব্যবহারের অধিকারী। মূলত রাফসানের গুণাবলির কারণে তিনি পণ্যসামগ্রী সম্ভাব্য ক্রেতার নিকট বিক্রয় করে নতুন ক্রেতাকে স্থায়ী ক্রেতায় পরিণত করেন। ফারুক সদালাপী ও মার্জিত ব্যবহারের অধিকারী হওয়ায় ক্রেতারা তার প্রতি সন্তুষ্ট থাকে। ক্রেতারা তার কথায় পণ্য কিনতে আগ্রহী হয়। আন্তরিক হওয়ার কারণে সে ক্রেতাদের সাথে সহজে মিশতে পারে এবং ক্রেতার রুচি ও চাহিদা সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখতে পারে। নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সে ক্রেতাদের স্থায়ী গ্রাহকে পরিণত করে। তার এ সকল গুণাবলির কারণে তার দোকানে ক্রেতার সংখ্যা বৃদ্ধি পাবে, যা বিক্রয় ও মুনাফা বৃদ্ধিতেও সহায়তা করবে। অতএব পরিশেষে বলা যায়, জনাব ফারুকের মধ্যে আদর্শ বিক্রয়কর্মীর বিভিন্ন গুণাবলির উপস্থিতি তার সফল হওয়ার পেছনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
একজন আদর্শ বিক্রয়কর্মী হিসেবে জনাব ফারুকের মাঝে কী কী গুণাবলি পরিলক…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর