“মোড়কিকরণ পণ্যকে ক্রেতার কাছে গ্রহণযোগ্য করে"- ব্যাখ্যা কর।
উত্তর: মোড়কিকরণের মাধ্যমে পণ্যকে ক্রেতার নিকট আকর্ষণীয় করে তোলা যায়, ফলে তা ক্রেতার নিকট গ্রহণযোগ্য হয়ে ওঠে। পণ্যসামগ্রীকে সুন্দর ও আকর্ষণীয় করা এবং নষ্ট বা ভেঙে যাওয়া থেকে রক্ষার উদ্দেশ্যে কোনো কিছু দ্বারা আবৃত করাকে মোড়কিকরণ বলা হয়। মোড়কিকরণ পণ্যকে নষ্টের হাত থেকে রক্ষা করে। এর মাধ্যমে পণ্যের আকর্ষণ বৃদ্ধি পায়। শিল্পজাত পণ্য যেমন- ফ্রিজ, টেলিভিশন, সাবান আবার কৃষিজাত পণ্য যেমন- দুধ, মাছ, মাংস ইত্যাদি বিক্রয় ও ক্রেতার নিকট গ্রহণযোগ্যতা নির্ভর করে মোড়কিকরণের ওপর। তাই বলা যায়, মোড়কিকরণ পণ্যকে ক্রেতার কাছে গ্রহণযোগ্য করে- উক্তিটি সঠিক ও যথার্থ।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
“মোড়কিকরণ পণ্যকে ক্রেতার কাছে গ্রহণযোগ্য করে"- ব্যাখ্যা কর।
উত্তর