শুভ বিক্রয়কর্মী নিয়োগে কোন ধরনের বৈশিষ্ট্যের কথা বিবেচনা করেছেন? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে শুভ তার দোকানে বিক্রয়কর্মী নিয়োগের ক্ষেত্রে একজন বিক্রয়কর্মীর শারীরিক ও নৈতিক বৈশিষ্ট্যের কথা বিবেচনা করেছেন। বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়-বাণিজ্যের ক্ষেত্রে বিক্রয় প্রসার ও সফলতা অর্জনে বিক্রয়কর্মীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। একজন বিক্রয়কর্মীর শারীরিক গুণাবলির মধ্যে সুদর্শন চেহারা, সুস্বাস্থ্য ও সুন্দর হাসি উল্লেখযোগ্য এবং নৈতিক গুণাবলির মধ্যে সততা ও বিশ্বস্ততা, মার্জিত ব্যবহার, মেলামেশার ক্ষমতা প্রভৃতি উল্লেখযোগ্য। উদ্দীপকের শুভ একমালিকানা কারবারের একজন খুচরা ব্যবসায়ী। ক্রয়-বিক্রয় ভালোই চলছিল। কিন্তু পাশে আরেকটি দোকান গড়ে উঠায় শুভর দোকানের বিক্রয়ের পরিমাণ কমে গেল। এ অবস্থায় তিনি দোকানের বিক্রয় বাড়ানোর কৌশল হিসেবে দেখতে সুন্দর ও সদালাপী দেখে একজন বিক্রয়কর্মী নিয়োগ দিলেন। পরবর্তীতে বিক্রয়কর্মী তার আদর্শ বিক্রয়িকতার গুণের মাধ্যমে দোকানের বিক্রয় বৃদ্ধি করতে সমর্থ হন। শুভ কর্তৃক নিয়োগকৃত বিক্রয়কর্মী 'দেখতে ভালো' যা তার শারীরিক বৈশিষ্ট্যের আওতাভুক্ত এবং 'সদালাপী' যা তার নৈতিক গুণাবলির আওতাভুক্ত। আর তাই বলা যায় বিক্রয়কর্মী নিয়োগের ক্ষেত্রে শারীরিক ও নৈতিক বৈশিষ্ট্যগুলো শুভ অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করেছেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
শুভ বিক্রয়কর্মী নিয়োগে কোন ধরনের বৈশিষ্ট্যের কথা বিবেচনা করেছেন? বর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর