গ. মি. আরহাম বিপণনের কোন কার্যাবলি অনুসরণ করেন? ব্যাখ্যা করো।
উত্তর: মি. আরহাম বিপণনের তথ্য সংগ্রহ ও ভোক্তা বিশ্লেষণ কার্যাবলি অনুসরণ করেন। উৎপাদনকারীর কাছ থেকে অত্যন্ত দক্ষতার সাথে পণ্য-সামগ্রী ক্রেতা বা ভোগকারীর নিকট পৌঁছাতে যে সমস্ত কার্যাবলি সম্পাদন করতে হয় তার সমাহারকে বিপণন বলে। পণ্য ও বাজার সংক্রান্ত তথ্য সংগ্রহ করা বিপণনের কাজ। বাজারে কোন পণ্যের চাহিদা ও সরবরাহ কেমন, ক্রেতা ও ভোক্তাদের পছন্দ ও রুচি কেমন সে সম্পর্কে জানতে বিপণনকারীকে তথ্য সংগ্রহ করতে হয়। আর সরবরাহকৃত তথ্যের মাধ্যমে ভোক্তা বিশ্লেষণ করা হয়। উদ্দীপকে মি. আরহাম 'সোহাগ স্পোর্টস' নামে একটি খেলনার দোকান চালু করেন। পণ্য নির্বাচনের ক্ষেত্রে তিনি সম্ভাব্য ক্রেতাদের রুচি, চাহিদা ও আগ্রহ মূল্যায়ন করেন। ক্রেতাদের রুচি, চাহিদা ও আগ্রহ মূল্যায়ন 'বিপণনের তথ্য সংগ্রহ ও ভোক্তা বিশ্লেষণ কার্যাবলির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, মি. আরহাম বিপণনের তথ্য সংগ্রহ ও ভোক্তা বিশ্লেষণ কার্যাবলি অনুসরণ করেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
গ. মি. আরহাম বিপণনের কোন কার্যাবলি অনুসরণ করেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর