ঘ. উদ্দীপকে ব্যবহৃত বণ্টনপ্রণালিটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে ব্যবহৃত বণ্টনপ্রণালিটি হলো খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয়। যে প্রক্রিয়ায় পণ্য বা সেবা উৎপাদনকারীদের নিকট থেকে প্রকৃত ভোক্তা বা ব্যবহারকারীদের নিকট পৌঁছানো হয় তাকে বণ্টনপ্রণালি বলে। অনেকগুলো বণ্টনপ্রণালির মধ্যে অন্যতম একটি বণ্টনপ্রণালি হলো খুচরা ব্যবসায়ী মাধ্যমে পণ্য বণ্টন। এ পদ্ধতিতে উৎপাদনকারী তার উৎপাদিত পণ্য খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রয় করে খুচরা ব্যবসায়ী তা ভোক্তার নিকট বিক্রয় করে। উদ্দীপকে মি. আরহাম 'সোহাগ স্পোর্টস' নামে একটি খেলনার দোকান চালু করেন। পণ্য নির্বাচনের ক্ষেত্রে তিনি সম্ভাব্য ক্রেতাদের রুচি, চাহিদা ও আগ্রহ মূল্যায়ন করেন। ক্রেতাদের রুচি, চাহিদা ও আগ্রহ মূল্যায়ন করে মি. আরহাম সরাসরি উৎপাদকের নিকট থেকে পণ্য ক্রয় করেন এবং খুচরা বিক্রয় করেন। উদ্দীপকে মি. আরহাম উৎপাদনকারীর কাছ থেকে খেলনাসামগ্রী ক্রয় করে ক্রেতাদের নিকট বিক্রয় করেন। এক্ষেত্রে তিনি যে বণ্টনপ্রণালি ব্যবহার করেছেন তা খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয় বণ্টনপ্রণালির অন্তর্গত। এমন বণ্টনপ্রণালিতে ব্যবসায়ী অধিক মুনাফা অর্জন করতে সক্ষম হন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
ঘ. উদ্দীপকে ব্যবহৃত বণ্টনপ্রণালিটি বিশ্লেষণ করো।
উদ্দীপক
Jessore · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর