উদ্দীপকে জনাব আজাদ প্রথমত বিপণনের কোন ধরনের কাজ করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব আজাদ প্রথমত বিপণনের ক্রয় কাজ করেছেন। বিক্রেতার কাছ থেকে পণ্যের মালিকানা গ্রহণের প্রক্রিয়াকে ক্রয় বলে। উৎপাদন কার্য পরিচালনা বা পরবর্তীতে তা বিক্রয়ের জন্য পণ্য বা সেবা ক্রয় করা হয়। অর্থের বিনিময়ে বিক্রেতার কাছ থেকে পণ্য বা সেবা ক্রয় করা হয়। এতে বিক্রেতার কাছ থেকে পণ্য বা সেবার মালিকানা ক্রেতার নিকট হস্তান্তরিত হয়। উদ্দীপকে জনাব আজাদ একজন ফল বিক্রেতা। তিনি রাজশাহী থেকে ভালো মানের ছোটো বড়ো বিভিন্ন ধরনের আম সংগ্রহ করেন। তিনি ভোক্তাদের চাহিদা ও রুচির কথা ভেবে রাজশাহীর বিভিন্ন এলাকা ঘুরে বিভিন্ন জাতের আম ক্রয় করেন। জনাব আজাদের আম ক্রয়ের কার্যক্রমটি বিপণনের ক্রয় কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব আজাদ প্রথমত বিপণনের ক্রয় কাজ করেছেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
উদ্দীপকে জনাব আজাদ প্রথমত বিপণনের কোন ধরনের কাজ করেছেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর