জনাব শাহীন পণ্য সরবরাহের জন্য কোন বণ্টনপ্রণালি বেছে নিয়েছেন? ব্যাখ্যা করো।
উত্তর: জনাব শাহীন পণ্য সরবরাহের জন্য পাইকারি ও খুচরা ব্যবসায়ীর মাধ্যমে পণ্য বিক্রয়ের বণ্টনপ্রণালি বেছে নিয়েছেন। যে প্রক্রিয়ায় পণ্য বা সেবা' উৎপাদনকারীদের নিকট থেকে প্রকৃত ভোক্তা বা ব্যবহারকারীদের নিকট পৌঁছানো হয় তাকে বণ্টনপ্রণালি বলে। অনেকগুলো বণ্টনপ্রণালির মধ্যে অন্যতম একটি বণ্টনপ্রণালি হলো পাইকার ও খুচরা ব্যবসায়ী মাধ্যমে পণ্য বণ্টন। এ পদ্ধতিতে উৎপাদনকারী তার উৎপাদিত পণ্য পাইকারের নিকট বিক্রয় করে এবং খুচরা ব্যবসায়ী সে পণ্য পাইকারের নিকট থেকে ক্রয় করে ভোক্তার নিকট বিক্রয় করে। উদ্দীপকে জনাব শাহীন একজন ব্যবসায়ী। তিনি ফরিদপুরে গিয়ে কৃষকদের কাছ থেকে অধিক পরিমাণে আলু ও পিয়াজ ক্রয় করে নিজ এলাকার বিভিন্ন দোকানে অল্প পরিমাণে বিক্রয় করেন। এক্ষেত্রে শাহীন পাইকারি ব্যবসায়ী এবং বিভিন্ন দোকান খুচরা ব্যবসায়ী। তাই বলা যায়, জনাব শাহীন পণ্য সরবরাহের জন্য পাইকারি ও খুচরা ব্যবসায়ীর মাধ্যমে পণ্য বিক্রয়ের বণ্টনপ্রণালি বেছে নিয়েছেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
জনাব শাহীন পণ্য সরবরাহের জন্য কোন বণ্টনপ্রণালি বেছে নিয়েছেন? ব্যাখ্…
উদ্দীপক
Dhaka · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর