উদ্দীপকে জনাব শাহীনের ব্যবসায়ে সফলতার জন্য বিপণনের কার্যক্রমগুলো চিহ্নিতপূর্বক বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে জনাব শাহীন, ব্যবসায়ে সফলতার জন্য বিপণনের পরিবহন ও গুদামজাতকরণ কার্যক্রমগুলো গ্রহণ করেছেন। যে মাধ্যম ব্যবহার করে উৎপাদিত পণ্যসামগ্রী দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়, তাকে পরিবহন বলে। পরিবহন বিপণনের অন্যতম ও গুরুত্বপূর্ণ কাজ। অন্যদিকে, উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময়ে বিনষ্ট হওয়ার হাত থেকে পণ্যকে রক্ষার জন্য সংরক্ষণের যে ব্যবস্থা গড়ে তোলা হয় তাকে গুদামজাতকরণ বলে। উদ্দীপকে জনাব শাহীন একজন ব্যবসায়ী। তিনি ফরিদপুরে গিয়ে কৃষকদের কাছ থেকে অধিক পরিমাণে আলু ও পেঁয়াজ ক্রয় করে নিজ এলাকার বিভিন্ন দোকানে অল্প পরিমাণে বিক্রয় করেন। ব্যবসায়ের সুবিধার জন্য তিনি একটি মালবাহী ট্রাক কিনেছেন। এছাড়া আলু ও পেঁয়াজ দীর্ঘদিন সংরক্ষণের জন্য তিনি একটি হিমাগার ভাড়া নিয়েছেন। নিজের দক্ষতা ও দূরদর্শিতার জন্য তিনি অল্প সময়ের মধ্যেই একজন সফল ব্যবসায়ী হয়ে উঠেছেন। ব্যবসায়ের কার্যক্রমগুলো সফলভাবে সম্পন্ন করার জন্য একজন ব্যবসায়ীকে বিপণনের বিভিন্ন কাজ সম্পন্ন করতে হয়, যা তাকে ব্যবসায়ের কাজ বাস্তবায়নে সহযোগিতা করে। উদ্দীপকের জনাব শাহীন তাই তার ব্যবসায়ের কাজ সফলভাবে বাস্তবায়নের জন্য বিপণনের পরিবহন ও গুদামজাতকরণ কার্যক্রম গ্রহণ করেন। এমন ব্যবস্থা গ্রহণ এবং তার দক্ষতা ও দূরদর্শিতার মাধ্যমে তিনি অল্প সময়ের মধ্যেই ব্যবসায়ে সফলতা অর্জণ করতে সক্ষম হন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
উদ্দীপকে জনাব শাহীনের ব্যবসায়ে সফলতার জন্য বিপণনের কার্যক্রমগুলো চি…
উদ্দীপক
Dhaka · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর