উদ্দীপকে জনাব সুমনের প্রতিষ্ঠানে রাফিকে আদর্শ বিক্রয়কর্মী হিসাবে, চিহ্নিত করা যায় কি? মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে জনাব সুমনের প্রতিষ্ঠানে রাফিকে একজন আদর্শ বিক্রয়কর্মী হিসেবে চিহ্নিত করা যায়। বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়-বাণিজ্যের ক্ষেত্রে বিক্রয় প্রসার ও সফলতা অর্জনে বিক্রয়কর্মীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে ব্যবসায়ের সফলতা ও ব্যর্থতা একজন বিক্রয়কর্মীর দ্বারা প্রভাবিত হয়। উদ্দীপকে জনাব সুমন তার প্রতিষ্ঠানে উৎপাদিত নিত্যপণ্য এক ধরনের মোটা কাগজ দ্বারা সুরক্ষিত রেখে বিক্রয় করেন। তার প্রতিষ্ঠানে রাফি নামে একজন বিক্রয়কর্মী আছেন। তিনি সকলের সাথে মিষ্টি ব্যবহার করেন। প্রতিষ্ঠানে কোনো বয়স্ক বা অসুস্থ লোক আসলে তাদের পণ্যদ্রব্য আগে দেন। নিত্যপ্রয়োজনীয় জিনিসগুলো যাতে ক্রেতাদের নজরে আসে সেগুলো সাজিয়ে রাখেন। এছাড়াও পণ্য সম্পর্কে ক্রেতাদের কোনো প্রশ্ন থাকলে সহজে উত্তর দেন। এতে প্রতিষ্ঠানটির সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ক্রেতা ও ভোক্তাদের আকৃষ্ট ও প্রভাবিত করে স্থায়ী গ্রাহকে পরিণত করতে হলে একজন বিক্রয়কর্মীকে অনেকগুলো গুণের অধিকারী হতে হয়। তার গুণের মধ্যে শারীরিক (সুদর্শন চেহারা, সুস্বাস্থ্য, সুন্দর হাসি), মানসিক (আগ্রহ ও আন্তরিকতা, আত্মবিশ্বাস, ধৈর্যশীলতা), নৈতিক (সততা ও বিশ্বাস, মার্জিত ব্যবহার, জেন্ডার সচেতনতা, মেলামেশার ক্ষমতা) গুণাবলি অন্যতম। উক্ত বৈশিষ্ট্যগুলোর মধ্যে কিছু বৈশিষ্ট্য রাফির মধ্যে বিদ্যমান। তাই তাকে একজন আদর্শ বিক্রয়কর্মী হিসেবে চিহ্নিত করা যায়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
উদ্দীপকে জনাব সুমনের প্রতিষ্ঠানে রাফিকে আদর্শ বিক্রয়কর্মী হিসাবে, চ…
উদ্দীপক
Mymensingh · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর