মানের সাথে পণ্যের দামের সম্পর্কিত বিপণনের কাজ কোনটি? ব্যাখ্যা করো।
উত্তর: মানের সাথে পণ্যের দামের সম্পর্কিত বিপণনের কাজটি হলো প্রমিতকরণ। পণ্যের ওজন, আকার, রং ও গুণাগুণ ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে পণ্যের সঠিক মানের সীমা নির্ধারণের কাজকেই প্রমিতকরণ বলে। বিপণন প্রক্রিয়ার সম্পাদিত কার্যাবলির মধ্যে পণ্যের মান নির্ধারণ যা প্রমিতকরণ একটি গুরুত্বপূর্ণ কাজ। যেকোনো পণ্যদ্রব্যের ওজন, আকার, রং বা বর্ণ, স্থায়িত্ব, অবয়ব বা অন্যান্য বাহ্যিক বৈশিষ্ট্য প্রমিতকরণের অন্তর্ভুক্ত।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
মানের সাথে পণ্যের দামের সম্পর্কিত বিপণনের কাজ কোনটি? ব্যাখ্যা করো।
উত্তর