শেয়ারFacebookWhatsApp

জনাব আলমগীর বণ্টনপ্রণালির কোন ধাপটি অনুসরণ করেন? ব্যাখ্যা কর।

উত্তর: জনাব আলমগীর বণ্টনপ্রণালির ক্ষেত্রে 'প্রতিনিধি ও খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয়' অর্থাৎ উৎপাদনকারী→ প্রতিনিধি → খুচরা বিক্রেতা → ভোক্তা ধাপটি অনুসরণ করেন। প্রতিনিধি ও খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয় ধাপটি অনুসারে উৎপাদনকারী দেশের বিভিন্ন স্থানে নিয়োজিত তাদের প্রতিনিধিদের ফরমায়েশ ও চাহিদা অনুযায়ী বিভিন্ন সামগ্রী সরবরাহ করে এবং এজেন্ট বা প্রতিনিধিগণ নিজস্ব পরিবহনের মাধ্যমে ঘুরে ঘুরে সে সকল সামগ্রী, খুচরা ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে। ভোক্তাগণ এ সকল সামগ্রী খুচরা ব্যবসায়ীদের নিকট থেকে কিনে থাকে। বিভিন্ন রকম কোমল পানীয় ও প্রসাধনী সামগ্রী আমাদের দেশে এ জাতীয় বণ্টন প্রণালিতে বিক্রয় হয়ে থাকে। উদ্দীপকের জনাব আলমগীর চট্টগ্রামের বিসিক এলাকায় একটি সাবান তৈরির কারখানা স্থাপন করেন। তিনি উৎপাদিত পণ্য বিভিন্ন জেলায় নিয়োজিত এজেন্টদের ফরমায়েশ মোতাবেক নিজস্ব পরিবহনের মাধ্যমে খুচরা ব্যবসায়ীদের নিকট সরবরাহ করেন। অতঃপর খুচরা ব্যবসায়ীরা ভোক্তাদের নিকট বিক্রয় করেন। তাই বলা যায়, জনাব আলমগীর বণ্টনপ্রণালির "উৎপাদনকারী→ প্রতিনিধি→ খুচরা বিক্রেতা→ ভোক্তা" ধাপটি অনুসরণ করেন।

SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল

জনাব আলমগীর বণ্টনপ্রণালির কোন ধাপটি অনুসরণ করেন? ব্যাখ্যা কর।

উদ্দীপক

জনাব আলমগীর চট্টগ্রামের বিসিক এলাকায় একটি সাবান তৈরির কারখানা স্থাপন করেন। ক্রেতাদের চাহিদার ওপর ভিত্তি করে সাবানগুলোকে ছোট, মাঝারি ও বড় তিন ধরনের আকারে উৎপাদন করেন। তিনি উৎপাদিত পণ্য বিভিন্ন জেলায় নিয়োজিত এজেন্টদের ফরমায়েশ মোতাবেক নিজস্ব পরিবহনের মাধ্যমে খুচরা ব্যবসায়ীদের নিকট সরবরাহ করেন। ব্যবহারকারিগণ খুচরা ব্যবসায়ীদের নিকট থেকে ক্রয় করে থাকেন।

Dhaka · 2025

উত্তর

বিক্রয়িকতা বলতে বিক্রয়কর্মীর ক্রেতা আকর্ষণ করার বিশেষ কৌশল বা দক্ষতাকে বোঝায়।

উত্তর

স্পট বিজ্ঞাপনের ক্ষেত্রে বিজ্ঞাপনের রেডিও মাধ্যম ব্যবহার করা হয়। বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম রয়েছে। বিজ্ঞাপনের অন্যতম মাধ্যম হলো রেডিও। রেডিও এর মাধ্যমে স্পট বিজ্ঞাপন, সৌজন্য বিজ্ঞাপন, বাণিজ্যিক বিজ্ঞাপন, জিঙ্গেল, জাতীয় বিজ্ঞাপন ও আঞ্চলিক বিজ্ঞাপন দেওয়া হয়।

উত্তর

জনাব আলমগীর বণ্টনপ্রণালির ক্ষেত্রে 'প্রতিনিধি ও খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয়' অর্থাৎ উৎপাদনকারী→ প্রতিনিধি → খুচরা বিক্রেতা → ভোক্তা ধাপটি অনুসরণ করেন। প্রতিনিধি ও খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয় ধাপটি অনুসারে উৎপাদনকারী দেশের বিভিন্ন স্থানে নিয়োজিত তাদের প্রতিনিধিদের ফরমায়েশ ও চাহিদা অনুযায়ী বিভিন্ন সামগ্রী সরবরাহ করে এবং এজেন্ট বা প্রতিনিধিগণ নিজস্ব পরিবহনের মাধ্যমে ঘুরে ঘুরে সে সকল সামগ্রী, খুচরা ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে। ভোক্তাগণ এ সকল সামগ্রী খুচরা ব্যবসায়ীদের নিকট থেকে কিনে থাকে। বিভিন্ন রকম কোমল পানীয় ও প্রসাধনী সামগ্রী আমাদের দেশে এ জাতীয় বণ্টন প্রণালিতে বিক্রয় হয়ে থাকে। উদ্দীপকের জনাব আলমগীর চট্টগ্রামের বিসিক এলাকায় একটি সাবান তৈরির কারখানা স্থাপন করেন। তিনি উৎপাদিত পণ্য বিভিন্ন জেলায় নিয়োজিত এজেন্টদের ফরমায়েশ মোতাবেক নিজস্ব পরিবহনের মাধ্যমে খুচরা ব্যবসায়ীদের নিকট সরবরাহ করেন। অতঃপর খুচরা ব্যবসায়ীরা ভোক্তাদের নিকট বিক্রয় করেন। তাই বলা যায়, জনাব আলমগীর বণ্টনপ্রণালির "উৎপাদনকারী→ প্রতিনিধি→ খুচরা বিক্রেতা→ ভোক্তা" ধাপটি অনুসরণ করেন।

উত্তর

জনাব আলমগীর ব্যবসায়ের ক্ষেত্রে বিপণনের পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, মোড়কিকরণ ও বিক্রয় কাজ সম্পাদন করেন। পণ্যদ্রব্য বা সেবাসামগ্রী উৎপাদনকারী থেকে ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পৌঁছে দেওয়া পর্যন্ত সকল কাজকে বিপণন বলে। অর্থাৎ ক্রয়-বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, মোড়কিকরণ, তথ্য সংগ্রহ, ভোক্তা বিশ্লেষণসহ যাবতীয় কাজের সমষ্টি হলো বিপণন। উদ্দীপকের জনাব আলমগীর চট্টগ্রামের বিসিক এলাকায় একটি সাবানের কারখানা স্থাপন করেন। উক্ত সাবান তিনি প্রতিনিধির মাধ্যমে খুচরা বিক্রেতার নিকট বিক্রয়ের মাধ্যমে বিপণনের আবশ্যকীয় কাজ বিক্রয় সম্পন্ন করেন। তাছাড়া তিনি উক্ত সাবান উৎপাদনের পূর্বে বাজার জরিপের মাধ্যমে তথ্য নিয়ে ভোক্তাদের চাহিদা, রুচি বিবেচনা করেন। তিনি সাবান উৎপাদনের পর উক্ত সাবানের মান অনুযায়ী প্রমিতকরণ করেন এবং আকার অনুযায়ী পর্যায়িত করেন। উদ্দীপকের জনাব আলমগীর নিজস্ব পরিবহনের মাধ্যমে এজেন্টের সহায়তায় সাবান খুচরা ব্যবসায়ীদের নিকট পৌঁছানোর ব্যবস্থার মাধ্যমে বিপণনের পরিবহন কাজটি সম্পাদন করেন। তাছাড়া তিনি সাবান উৎপাদনের পর সেগুলো মোড়কিকরণ করেন এবং গুদামজাতকরণের ব্যবস্থা করেন। তাই বলা যায়, জনাব আলমগীর বিপণনের যাবতীয় কাজ সম্পাদন করেন।
SSCব্যবসায় উদ্যোগঅধ্যায়-৯ : বিপণন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পণ্যসামগ্রীকে ব্যবহারকারীর নিকট সুন্দর ও আকর্ষণীয় করে ভোক্তার উদ্দেশ্যে কী করা হয়?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সরাসরি ভোক্তার নিকট বিক্রয় করা হয়- i. চিনি ii. গুড় iii. আখ নিচের কোনটি সঠিক?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জনাব মাহী একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। তিনি ডাক্তারদের চেম্বার ডিজিট করেন এবং কোম্পানির নমুনা ঔষধ বিতরণ করেন। Q. জনাব মাহীর নমুনা ঔষধ বিতরণ কোনটির অন্তর্ভুক্ত?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.একজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।

একজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।

কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?

বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পর্যায়িতকরণ কী?

পর্যায়িতকরণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?

মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?

বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?

ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: ইসহাক তার নিজস্ব জমিতে কৃষিপণ্য উৎপাদন করে স্থানীয় বাজারে আকার, সাইজ এবং মান অনুযায়ী ক্রেতাদের আকৃষ্ট করার জন্য সাজিয়ে রাখেন। তার বেচাকেনাও ভালো, তাই লাভও ভালো হয়। বিক্রির সময় ক্রেতাদের সুন্দরভাবে মোড়ক করে দেন। Q. ইসহাকের সঠিক বণ্টন প্রণালি ব্যবহারের ফলে- i. ক্রেতা ভালো মানের পণ্য পাবে ii. ক্রেতা কম মূল্যে পণ্য পাবে iii. বিপণন কাজ সহজ হবে নিচের কোনটি সঠিক?

Combined · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পণ্যসামগ্রীকে ব্যবহারকারীর নিকট সুন্দর ও আকর্ষণীয় করে ভোক্তার উদ্দেশ্যে কী করা হসরাসরি ভোক্তার নিকট বিক্রয় করা হয়- i. চিনি ii. গুড় iii. আখ নিচের কোনটি সঠিক?উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জনাব মাহী একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধএকজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?পর্যায়িতকরণ কী?মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: ইসহাক তার নিজস্ব জমিতে কৃষিপণ্য উৎপাদন কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।