শিল্পজাত পণ্যের জন্য উদ্দীপকের কোন প্রণালিটি তুলনামূলক বেশি উপযোগী? তোমার মতামত দাও।
উত্তর: শিল্পজাত পণ্যের ক্ষেত্রে উদ্দীপকের (ii) নং বণ্টনপ্রণালিটি অর্থাৎ প্রতিনিধি ও খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয় বণ্টনপ্রণালিটি অধিক উপযোগী। সে প্রক্রিয়ায় পণ্য বা সেবা উৎপাদনকারীদের নিকট থেকে প্রকৃত ভোক্তা বা ব্যবহারকারীদের নিকট পৌঁছানো হয়, তাকে বণ্টনপ্রণালি বলে। অনেকগুলো বণ্টনপ্রণালির মধ্যে অন্যতম একটি বণ্টনপ্রণালি হলো প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে বিক্রয়। উদ্দীপকে বিপণনের বৃষ্টনপ্রণালি তুলে ধরা হয়েছে। এক্ষেত্রে (i) নং বণ্টনপ্রণালিতে উৎপাদনকারী ও ভোক্তাকে দেখানো হয়েছে, যা বিপণনের সরাসরি বণ্টনপ্রণালির সাথে সামঞ্জস্যপূর্ণ। অন্যদিকে (ii) নং বণ্টনপ্রণালিতে উৎপাদনকারী, প্রতিনিধি, খুচরা ব্যবসায়ী ও ভোক্তাকে দেখানো হয়েছে, যা বিপণনের প্রতিনিধি ও খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয় বণ্টনপ্রণালির সাথে সামঞ্জস্যপূর্ণ। উদ্দীপকের চিত্র দুটির মধ্যে একটি হচ্ছে সরাসরি ভোক্তার নিকট বিক্রয় বণ্টনপ্রণালি এবং অন্যটি হচ্ছে প্রতিনিধি ও খুচরা বিক্রেতার মাধ্যমে বিক্রয় বণ্টনপ্রণালি। উভয় প্রকার বণ্টনপ্রণালিতে বিভিন্ন ধরনের পণ্য বণ্টন করা হয়। তবে শিল্পজাত পণ্য বণ্টনের ক্ষেত্রে (ii) নং বণ্টনপ্রণালি অধিক উপযোগী। কারণ এসব পণ্য সরাসরি ভোক্তার নিকট বিক্রয় করা যায় না।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
শিল্পজাত পণ্যের জন্য উদ্দীপকের কোন প্রণালিটি তুলনামূলক বেশি উপযোগী?…
উদ্দীপক

Barisal · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর