শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে জনাব অদুদের কাজটি বিপণনের কোন কার্যের আওতায় পড়ে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে জনাব অদুদের কাজটি বিপণনের পর্যায়িতকরণ কাজের আওতায় পড়ে। পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। এটি বিপণনের একটি গুরুত্বপূর্ণ কাজ। এর মাধ্যমে পণ্যসামগ্রীকে বিভিন্ন ভাগে (যেমন- ছোটো, মাঝারি ও বড়ো ইত্যাদি) ভাগ করা হয় এবং এ ধরনের ভাগের পর পণ্যের মূল্য নির্ধারণ করা হয়। এর ফলে বাজারে অবস্থানরত বিভিন্ন শ্রেণির গ্রাহকদের জন্য পণ্য ক্রয় করা সহজ হয়। উদ্দীপকে জনার অদুদ ঢাকার কারওয়ান বাজারের একজন জনপ্রিয় ফল ব্যবসায়ী। তিনি চট্টগ্রাম ও ফেনী থেকে ফল ক্রয় করে তাদের আকার, গুণাগুণ অনুযায়ী বিভিন্ন শ্রেণিতে ভাগ করেন। উক্ত বিভাজনের কাজটি বিপণনের পর্যায়িতকরণ কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব অদুদের কাজটি বিপণনের পর্যায়িতকরণ কাজের আওতায় পড়ে।

SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল

উদ্দীপকে জনাব অদুদের কাজটি বিপণনের কোন কার্যের আওতায় পড়ে? ব্যাখ্যা …

উদ্দীপক

ঢাকার কারওয়ান বাজারের জনপ্রিয় ফল ব্যবসায়ী জনাব অদুদ মিয়া চট্টগ্রাম ও ফেনী থেকে ফল ক্রয় করে তাদের আকার, গুণাগুণ অনুযায়ী বিভিন্ন শ্রেণিতে ভাগ করেন। বিক্রয় বৃদ্ধির জন্য তিনি কাস্টমারদের মাঝেমধ্যে বিনামূল্যে ফল খাওয়ান।

Dinajpur · 2026

উত্তর

কোনো ধরনের মধ্যস্থ ব্যবসায়ীর সাহায্য ছাড়াই উৎপাদনকারী সরাসরি ভোক্তার নিকট পণ্য বিক্রয় করলে তাকে সরাসরি বিপণন বলে।

উত্তর

পরিবহন পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টিকারী উপাদান । যে মাধ্যম ব্যবহার করে উৎপাদিত পণ্যসামগ্রী দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয় তাকে পরিবহন বলে। পণ্য উৎপাদন হয় একস্থানে আর ভোগ বা ব্যবহার হয় সারা বিশ্বে। এটি সম্ভব হচ্ছে পরিবহনের মাধ্যমে। উক্ত পরিবহন খাতের সাথে সম্পৃক্ত থেকে অসংখ্য লোক তাদের জীবিকা নির্বাহ করছে। ফলে পরিবহন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উত্তর

উদ্দীপকে জনাব অদুদের কাজটি বিপণনের পর্যায়িতকরণ কাজের আওতায় পড়ে। পূর্বনির্ধারিত মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন ভাগে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। এটি বিপণনের একটি গুরুত্বপূর্ণ কাজ। এর মাধ্যমে পণ্যসামগ্রীকে বিভিন্ন ভাগে (যেমন- ছোটো, মাঝারি ও বড়ো ইত্যাদি) ভাগ করা হয় এবং এ ধরনের ভাগের পর পণ্যের মূল্য নির্ধারণ করা হয়। এর ফলে বাজারে অবস্থানরত বিভিন্ন শ্রেণির গ্রাহকদের জন্য পণ্য ক্রয় করা সহজ হয়। উদ্দীপকে জনার অদুদ ঢাকার কারওয়ান বাজারের একজন জনপ্রিয় ফল ব্যবসায়ী। তিনি চট্টগ্রাম ও ফেনী থেকে ফল ক্রয় করে তাদের আকার, গুণাগুণ অনুযায়ী বিভিন্ন শ্রেণিতে ভাগ করেন। উক্ত বিভাজনের কাজটি বিপণনের পর্যায়িতকরণ কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে জনাব অদুদের কাজটি বিপণনের পর্যায়িতকরণ কাজের আওতায় পড়ে।

উত্তর

বিক্রয় বৃদ্ধির জন্য জনাব অদুদের গৃহীত বিজ্ঞাপন পদক্ষেপটি খুবই গুরুত্বপূর্ণ। যে প্রক্রিয়ায় পণ্য বা সেবাসামগ্রীর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করা হয় তাকে বিজ্ঞাপন বলে। এর মাধ্যমে খুব সহজেই ক্রেতাসাধারণকে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করা যায়। এর মাধ্যমে পণ্যের মান, মূল্য ও ব্যবহারবিধি ক্রেতা বা জনসাধারণের কাছে তুলে ধরা হয়। উদ্দীপকে জনাব অদুদ ঢাকার কারওয়ান বাজারের একজন জনপ্রিয় ফল ব্যবসায়ী। তিনি চট্টগ্রাম ও ফেনী থেকে ফল ক্রয় করে তাদের আকার, গুণাগুণ অনুযায়ী বিভিন্ন শ্রেণিতে ভাগ করেন। বিক্রয় বৃদ্ধির জন্য তিনি কাস্টমারদের মাঝেমধ্যে বিনামূল্যে ফল খাওয়ান। ভোক্তাদেরকে নির্দিষ্ট পণ্য সীমিতভাবে বিনামূল্যে প্রদানের ব্যবস্থাকে নমুনা পণ্য বলে। নমুনা পণ্য বিতরণ বিজ্ঞাপনের একটি মাধ্যম। যদি উৎপাদক নিশ্চিত থাকে ক্রেতারা পণ্য গ্রহণ করবে, পছন্দ করবে অথবা পুনরায় ব্যবহার করবে তবেই নমুনা পণ্য বিতরণ পদ্ধতি ব্যবহার করে। উদ্দীপকের জনাব অদুদ ও তাই বিক্রয় বৃদ্ধির কৌশল হিসেবে বিনামূল্যে কাস্টমারদের ফল খাওয়ান। এতে আশা করা যায়, তার বিক্রয় পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে।
SSCব্যবসায় উদ্যোগঅধ্যায়-৯ : বিপণন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পণ্যসামগ্রীকে ব্যবহারকারীর নিকট সুন্দর ও আকর্ষণীয় করে ভোক্তার উদ্দেশ্যে কী করা হয়?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সরাসরি ভোক্তার নিকট বিক্রয় করা হয়- i. চিনি ii. গুড় iii. আখ নিচের কোনটি সঠিক?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জনাব মাহী একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। তিনি ডাক্তারদের চেম্বার ডিজিট করেন এবং কোম্পানির নমুনা ঔষধ বিতরণ করেন। Q. জনাব মাহীর নমুনা ঔষধ বিতরণ কোনটির অন্তর্ভুক্ত?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.একজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।

একজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।

কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?

বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পর্যায়িতকরণ কী?

পর্যায়িতকরণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?

মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?

বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?

ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: ইসহাক তার নিজস্ব জমিতে কৃষিপণ্য উৎপাদন করে স্থানীয় বাজারে আকার, সাইজ এবং মান অনুযায়ী ক্রেতাদের আকৃষ্ট করার জন্য সাজিয়ে রাখেন। তার বেচাকেনাও ভালো, তাই লাভও ভালো হয়। বিক্রির সময় ক্রেতাদের সুন্দরভাবে মোড়ক করে দেন। Q. ইসহাকের সঠিক বণ্টন প্রণালি ব্যবহারের ফলে- i. ক্রেতা ভালো মানের পণ্য পাবে ii. ক্রেতা কম মূল্যে পণ্য পাবে iii. বিপণন কাজ সহজ হবে নিচের কোনটি সঠিক?

Combined · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পণ্যসামগ্রীকে ব্যবহারকারীর নিকট সুন্দর ও আকর্ষণীয় করে ভোক্তার উদ্দেশ্যে কী করা হসরাসরি ভোক্তার নিকট বিক্রয় করা হয়- i. চিনি ii. গুড় iii. আখ নিচের কোনটি সঠিক?উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জনাব মাহী একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধএকজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?পর্যায়িতকরণ কী?মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: ইসহাক তার নিজস্ব জমিতে কৃষিপণ্য উৎপাদন কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।