বিক্রয় বৃদ্ধির জন্য জনাব অদুদের গৃহীত পদক্ষেপ বিশ্লেষণ করো।
উত্তর: বিক্রয় বৃদ্ধির জন্য জনাব অদুদের গৃহীত বিজ্ঞাপন পদক্ষেপটি খুবই গুরুত্বপূর্ণ। যে প্রক্রিয়ায় পণ্য বা সেবাসামগ্রীর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করা হয় তাকে বিজ্ঞাপন বলে। এর মাধ্যমে খুব সহজেই ক্রেতাসাধারণকে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করা যায়। এর মাধ্যমে পণ্যের মান, মূল্য ও ব্যবহারবিধি ক্রেতা বা জনসাধারণের কাছে তুলে ধরা হয়। উদ্দীপকে জনাব অদুদ ঢাকার কারওয়ান বাজারের একজন জনপ্রিয় ফল ব্যবসায়ী। তিনি চট্টগ্রাম ও ফেনী থেকে ফল ক্রয় করে তাদের আকার, গুণাগুণ অনুযায়ী বিভিন্ন শ্রেণিতে ভাগ করেন। বিক্রয় বৃদ্ধির জন্য তিনি কাস্টমারদের মাঝেমধ্যে বিনামূল্যে ফল খাওয়ান। ভোক্তাদেরকে নির্দিষ্ট পণ্য সীমিতভাবে বিনামূল্যে প্রদানের ব্যবস্থাকে নমুনা পণ্য বলে। নমুনা পণ্য বিতরণ বিজ্ঞাপনের একটি মাধ্যম। যদি উৎপাদক নিশ্চিত থাকে ক্রেতারা পণ্য গ্রহণ করবে, পছন্দ করবে অথবা পুনরায় ব্যবহার করবে তবেই নমুনা পণ্য বিতরণ পদ্ধতি ব্যবহার করে। উদ্দীপকের জনাব অদুদ ও তাই বিক্রয় বৃদ্ধির কৌশল হিসেবে বিনামূল্যে কাস্টমারদের ফল খাওয়ান। এতে আশা করা যায়, তার বিক্রয় পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
বিক্রয় বৃদ্ধির জন্য জনাব অদুদের গৃহীত পদক্ষেপ বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dinajpur · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর