পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টিকারী উপাদানটি বর্ণনা দাও।
উত্তর: পরিবহন পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টিকারী উপাদান । যে মাধ্যম ব্যবহার করে উৎপাদিত পণ্যসামগ্রী দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয় তাকে পরিবহন বলে। পণ্য উৎপাদন হয় একস্থানে আর ভোগ বা ব্যবহার হয় সারা বিশ্বে। এটি সম্ভব হচ্ছে পরিবহনের মাধ্যমে। উক্ত পরিবহন খাতের সাথে সম্পৃক্ত থেকে অসংখ্য লোক তাদের জীবিকা নির্বাহ করছে। ফলে পরিবহন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টিকারী উপাদানটি বর্ণনা দাও।
উত্তর