শেয়ারFacebookWhatsApp

জনাব মিজানের দ্বিতীয় পর্যায়ের গৃহীত বণ্টনপ্রণালি তার জন্য কি লাভজনক? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: জনাব মিজানের দ্বিতীয় পর্যায়ের গৃহীত বণ্টনপ্রণালি অর্থাৎ সরাসরি ভোক্তার নিকট বিক্রয় বণ্টনপ্রণালি অধিকতর লাভজনক। কোনো ধরনের মধ্যস্থ ব্যবসায়ীর সাহায্য ছাড়াই উৎপাদনকারী সরাসরি ভোক্তার নিকট পণ্য বিক্রয় করলে তাকে সরাসরি বিপণন বলা হয়। উদ্দীপকের মিজান একজন আম উৎপাদনকারী। তিনি তার বাগানের আম পাইকার ও খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয় করে থাকেন। এতে তিনি আশানুরূপ লাভ পাননি। তাই তিনি সরাসরি ভোক্তাদের নিকট আম বিক্রির সিদ্ধান্ত নিলেন। বণ্টনপ্রণালিতে মধ্যস্থ ব্যবসায়ী উৎপাদক ও ভোক্তার মাঝে অবস্থান করেন। পাইকার উৎপাদকের নিকট থেকে পণ্য ক্রয় করে মুনাফাযুক্ত করে খুচরা বিক্রেতার নিকট বিক্রয় করেন। তেমনিভাবে খুচরা বিক্রেতা পাইকারের নিকট থেকে পণ্য ক্রয় করে মুনাফাযুক্ত করে ভোক্তার নিকট - বিক্রয় করেন। এতে পণ্যের মূল্য একের পর এক বৃদ্ধি পায়। মধ্যস্বত্ব ভোগীর সাহায্য ছাড়া উৎপাদক সরাসরি পণ্য বিক্রয় করলে পণ্যের মূল্য তুলনামূলক কম হয়। তাছাড়া উৎপাদকও কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে সক্ষম হয়। তাই বলা যায়, জনাব মিজানের দ্বিতীয় পর্যায়ের গৃহীত-বণ্টনপ্রণালি তার জন্য লাভজনক বলে আমি মনে করি।

SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল

জনাব মিজানের দ্বিতীয় পর্যায়ের গৃহীত বণ্টনপ্রণালি তার জন্য কি লাভজনক…

উদ্দীপক

মিজান একজন আম উৎপাদনকারী। তিনি তার বাগানের উৎপাদিত আম পাইকার ও খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয় করে থাকেন। এতে তিনি আশানুরূপ লাভ না পাওয়ায় সরাসরি ভোক্তাদের নিকট আম বিক্রির সিদ্ধান্ত নিলেন।

Chittagong · 2025

উত্তর

পণ্যের মূল্য নির্ধারণের কাজকে প্রমিতকরণ বলা হয়।

উত্তর

বিজ্ঞাপন হচ্ছে পণ্য বা সেবাসামগ্রীর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের জন্য একটি উপায় বা কৌশল। বিজ্ঞাপনের মাধ্যমে খুব সহজেই ক্রেতাসাধারণকে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করা যায়। বিজ্ঞাপন পণ্যের প্রচারে গতিশীলতা আনে। বিজ্ঞাপনের মাধ্যম হতে পারে টিভি, রেডিও, লিফলেট ইত্যাদি। বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যের মান, মূল্য ও ব্যবহারবিধি ক্রেতা বা জনসাধারণের কাছে তুলে ধরা হয়। ফলে চাহিদা বৃদ্ধি পায়, উৎপাদন ও বিক্রয়ের পরিমাণ বাড়ে ও মুনাফী বৃদ্ধি পায়। বিজ্ঞাপনের প্রভাবে পণ্যের বাজার সম্প্রসারিত হয় এবং ব্যবসায়-বাণিজ্যের প্রসার ঘটে। তাই বিজ্ঞাপন প্রয়োজন।

উত্তর

উদ্দীপকে প্রথম পর্যায়ে মিজান পাইকার ও খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয় বণ্টনপ্রণালি ব্যবহার করেন। পাইকার ও খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয় পদ্ধতিতে উৎপাদনকারী তার উৎপাদিত পণ্য পাইকারের নিকট বিক্রয় করে এবং খুচরা ব্যবসায়ী সে পণ্য পাইকারের নিকট থেকে ক্রয় করে ভোক্তার নিকট বিক্রয় করে। উদ্দীপকের মিজান একজন আম উৎপাদনকারী। তিনি তার বাগানের আম পাইকারের নিকট বিক্রয় করেন। পাইকার উক্ত আম খুচরা বিক্রেতার নিকট বিক্রয় করেন। সুতরাং প্রথম পর্যায়ে মিজানের বণ্টন প্রণালির ধরন হলো: question image

উত্তর

জনাব মিজানের দ্বিতীয় পর্যায়ের গৃহীত বণ্টনপ্রণালি অর্থাৎ সরাসরি ভোক্তার নিকট বিক্রয় বণ্টনপ্রণালি অধিকতর লাভজনক। কোনো ধরনের মধ্যস্থ ব্যবসায়ীর সাহায্য ছাড়াই উৎপাদনকারী সরাসরি ভোক্তার নিকট পণ্য বিক্রয় করলে তাকে সরাসরি বিপণন বলা হয়। উদ্দীপকের মিজান একজন আম উৎপাদনকারী। তিনি তার বাগানের আম পাইকার ও খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয় করে থাকেন। এতে তিনি আশানুরূপ লাভ পাননি। তাই তিনি সরাসরি ভোক্তাদের নিকট আম বিক্রির সিদ্ধান্ত নিলেন। বণ্টনপ্রণালিতে মধ্যস্থ ব্যবসায়ী উৎপাদক ও ভোক্তার মাঝে অবস্থান করেন। পাইকার উৎপাদকের নিকট থেকে পণ্য ক্রয় করে মুনাফাযুক্ত করে খুচরা বিক্রেতার নিকট বিক্রয় করেন। তেমনিভাবে খুচরা বিক্রেতা পাইকারের নিকট থেকে পণ্য ক্রয় করে মুনাফাযুক্ত করে ভোক্তার নিকট - বিক্রয় করেন। এতে পণ্যের মূল্য একের পর এক বৃদ্ধি পায়। মধ্যস্বত্ব ভোগীর সাহায্য ছাড়া উৎপাদক সরাসরি পণ্য বিক্রয় করলে পণ্যের মূল্য তুলনামূলক কম হয়। তাছাড়া উৎপাদকও কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে সক্ষম হয়। তাই বলা যায়, জনাব মিজানের দ্বিতীয় পর্যায়ের গৃহীত-বণ্টনপ্রণালি তার জন্য লাভজনক বলে আমি মনে করি।
SSCব্যবসায় উদ্যোগঅধ্যায়-৯ : বিপণন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পণ্যসামগ্রীকে ব্যবহারকারীর নিকট সুন্দর ও আকর্ষণীয় করে ভোক্তার উদ্দেশ্যে কী করা হয়?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সরাসরি ভোক্তার নিকট বিক্রয় করা হয়- i. চিনি ii. গুড় iii. আখ নিচের কোনটি সঠিক?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জনাব মাহী একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। তিনি ডাক্তারদের চেম্বার ডিজিট করেন এবং কোম্পানির নমুনা ঔষধ বিতরণ করেন। Q. জনাব মাহীর নমুনা ঔষধ বিতরণ কোনটির অন্তর্ভুক্ত?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.একজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।

একজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।

কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?

বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পর্যায়িতকরণ কী?

পর্যায়িতকরণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?

মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?

বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?

ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: ইসহাক তার নিজস্ব জমিতে কৃষিপণ্য উৎপাদন করে স্থানীয় বাজারে আকার, সাইজ এবং মান অনুযায়ী ক্রেতাদের আকৃষ্ট করার জন্য সাজিয়ে রাখেন। তার বেচাকেনাও ভালো, তাই লাভও ভালো হয়। বিক্রির সময় ক্রেতাদের সুন্দরভাবে মোড়ক করে দেন। Q. ইসহাকের সঠিক বণ্টন প্রণালি ব্যবহারের ফলে- i. ক্রেতা ভালো মানের পণ্য পাবে ii. ক্রেতা কম মূল্যে পণ্য পাবে iii. বিপণন কাজ সহজ হবে নিচের কোনটি সঠিক?

Combined · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পণ্যসামগ্রীকে ব্যবহারকারীর নিকট সুন্দর ও আকর্ষণীয় করে ভোক্তার উদ্দেশ্যে কী করা হসরাসরি ভোক্তার নিকট বিক্রয় করা হয়- i. চিনি ii. গুড় iii. আখ নিচের কোনটি সঠিক?উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জনাব মাহী একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধএকজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?পর্যায়িতকরণ কী?মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: ইসহাক তার নিজস্ব জমিতে কৃষিপণ্য উৎপাদন কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।