শেয়ারFacebookWhatsApp

জনাব আবিরের কার্যাবলি আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলির আলোকে মূল্যায়ন কর।

উত্তর: জনাব আবিরের কার্যাবলি আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলির আলোকে অত্যন্ত ইতিবাচক। বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়-বাণিজ্যের ক্ষেত্রে বিক্রয় প্রসার ও সফলতা অর্জনে বিক্রয়কর্মীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে ব্যবসায়ের সফলতা ও ব্যর্থতা একজন বিক্রয়কর্মী দ্বারা প্রভাবিত হয়। এজন্য একজন বিক্রয়কর্মীকে শারীরিক, মানসিক ও নৈতিক দিক থেকে বেশকিছু গুণের অধিকারী হতে হয়। উদ্দীপকের আসাদ তার কাজে সহযোগিতার জন্য আবির নামে একজন কর্মী নিয়োগ দেন। আবির ক্রেতাদের সাথে মার্জিত ব্যবহার করেন। তিনি প্রতিদিন লেনদেন শেষে আসাদকে হিসাব বুঝিয়ে দেন। এছাড়া অনলাইনে পণ্যের অর্ডার নিয়ে সেগুলো যথাসময়ে সরবরাহ করেন। এভাবে একজন আদর্শ বিক্রয়কর্মী নিয়োগের মাধ্যমে জনাব আসাদ ব্যবসায়ের সফলতাকে সহজ করেছেন। একজন আদর্শ বিক্রয়কর্মী হিসেবে জনাব আবিরের মধ্যে মার্জিত ব্যবহার, সততা ও বিশ্বস্ততা, বিপণন সম্পর্কে জ্ঞান, হিসাবে পারদর্শিতা প্রভৃতি গুণ পরিলক্ষিত হয়। এসব গুণের সুষ্ঠু সমন্বয় ও ব্যবস্থাপনার মাধ্যমে আবির ক্রেতাদের নিকট পণ্য বিক্রয় করতে সমর্থ হন। এতে জনাব আসাদের ব্যবসায়িক সফলতা ত্বরান্বিত হয়। তাই বলা যায়, আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলির আলোকে জনাব আবিরের কার্যাবলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল

জনাব আবিরের কার্যাবলি আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলির আলোকে মূল্যায়ন কর।

উদ্দীপক

জনাব আসাদ তার কারখানায় রাসায়নিক সার উৎপাদন করেন। উৎপাদিত সার বাজারজাতকরণের জন্য কয়েকজন ব্যক্তিকে নিয়োগ দেন। আসাদ বিক্রীত পণ্যের ওপর নির্দিষ্ট হারে অর্থ প্রদান করেন। আসাদ তার কাজে সহযোগিতার জন্য আবির নামে একজন কর্মী নিয়োগ দেন। আবির ক্রেতাদের সাথে মার্জিত ব্যবহার করেন। তিনি প্রতিদিন লেনদেন শেষে আসাদকে হিসাব বুঝিয়ে দেন। এছাড়া অনলাইনে পণ্যের অর্ডার নিয়ে সেগুলো যথাসময়ে সরবরাহ করেন।

Dinajpur · 2025

উত্তর

মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে।

উত্তর

শেয়ার বলতে কোনো কোম্পানির মালিকানার অংশকে বোঝায়। ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে বলা যায়, কোনো কোম্পানির যখন পুঁজির প্রয়োজন হয়, তখন তারা বাজারে শেয়ার ছাড়ে। এক্ষেত্রে শেয়ারহোল্ডাররা কোম্পানির লাভের অংশ (যেমন- ডিভিডেন্ট) পেতে পারেন এবং কখনো কখনো কোম্পানির সিদ্ধান্তে ভোট দেওয়ার অধিকারও পান।

উত্তর

জনাব আসাদ বিপণনের 'প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে বিক্রয়' বণ্টনপ্রণালি অনুসরণ করেছেন। উৎপাদনকারী অনেক সময় দেশের বিভিন্ন স্থানে এজেন্ট বা প্রতিনিধি নিয়োগ করে তাদের মধ্যে সরাসরি ভোক্তাদের নিকট শিল্পসামগ্রী বিক্রয় করে থাকে। বিভিন্ন প্রকার ইলেক্ট্রনিক্স সামগ্রী যেমন- টিভি, ফ্রিজ, ফ্যান এবং কৃষি উপকরণের মধ্যে সার, বীজ প্রভৃতি এ পদ্ধতিতে বিপণন করা হয়। উদ্দীপকের জনাব আসাদ তার কারখানায় রাসায়নিক সার উৎপাদন করেন। উৎপাদিত সার বাজারজাতকরণের জন্য কয়েকজন ব্যক্তিকে নিয়োগ দেন। আসাদ বিক্রীত পণ্যের ওপর নির্দিষ্ট হারে অর্থ প্রদান করেন। এখানে দেখা যাচ্ছে, জনাব আসাদ উৎপাদিত সার প্রতিনিধি নিয়োগের মাধ্যমে সরাসরি ভোক্তা বা কৃষকের নিকট পৌঁছানোর কাজ করছে। তাই বলা যায়, জনাব আসাদ প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে বিক্রয়ের বণ্টনপ্রণালি ব্যবহার করেছেন।

উত্তর

জনাব আবিরের কার্যাবলি আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলির আলোকে অত্যন্ত ইতিবাচক। বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়-বাণিজ্যের ক্ষেত্রে বিক্রয় প্রসার ও সফলতা অর্জনে বিক্রয়কর্মীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে ব্যবসায়ের সফলতা ও ব্যর্থতা একজন বিক্রয়কর্মী দ্বারা প্রভাবিত হয়। এজন্য একজন বিক্রয়কর্মীকে শারীরিক, মানসিক ও নৈতিক দিক থেকে বেশকিছু গুণের অধিকারী হতে হয়। উদ্দীপকের আসাদ তার কাজে সহযোগিতার জন্য আবির নামে একজন কর্মী নিয়োগ দেন। আবির ক্রেতাদের সাথে মার্জিত ব্যবহার করেন। তিনি প্রতিদিন লেনদেন শেষে আসাদকে হিসাব বুঝিয়ে দেন। এছাড়া অনলাইনে পণ্যের অর্ডার নিয়ে সেগুলো যথাসময়ে সরবরাহ করেন। এভাবে একজন আদর্শ বিক্রয়কর্মী নিয়োগের মাধ্যমে জনাব আসাদ ব্যবসায়ের সফলতাকে সহজ করেছেন। একজন আদর্শ বিক্রয়কর্মী হিসেবে জনাব আবিরের মধ্যে মার্জিত ব্যবহার, সততা ও বিশ্বস্ততা, বিপণন সম্পর্কে জ্ঞান, হিসাবে পারদর্শিতা প্রভৃতি গুণ পরিলক্ষিত হয়। এসব গুণের সুষ্ঠু সমন্বয় ও ব্যবস্থাপনার মাধ্যমে আবির ক্রেতাদের নিকট পণ্য বিক্রয় করতে সমর্থ হন। এতে জনাব আসাদের ব্যবসায়িক সফলতা ত্বরান্বিত হয়। তাই বলা যায়, আদর্শ বিক্রয়কর্মীর গুণাবলির আলোকে জনাব আবিরের কার্যাবলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
SSCব্যবসায় উদ্যোগঅধ্যায়-৯ : বিপণন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পণ্যসামগ্রীকে ব্যবহারকারীর নিকট সুন্দর ও আকর্ষণীয় করে ভোক্তার উদ্দেশ্যে কী করা হয়?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সরাসরি ভোক্তার নিকট বিক্রয় করা হয়- i. চিনি ii. গুড় iii. আখ নিচের কোনটি সঠিক?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জনাব মাহী একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। তিনি ডাক্তারদের চেম্বার ডিজিট করেন এবং কোম্পানির নমুনা ঔষধ বিতরণ করেন। Q. জনাব মাহীর নমুনা ঔষধ বিতরণ কোনটির অন্তর্ভুক্ত?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.একজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।

একজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।

কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?

বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পর্যায়িতকরণ কী?

পর্যায়িতকরণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?

মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?

বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?

ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: ইসহাক তার নিজস্ব জমিতে কৃষিপণ্য উৎপাদন করে স্থানীয় বাজারে আকার, সাইজ এবং মান অনুযায়ী ক্রেতাদের আকৃষ্ট করার জন্য সাজিয়ে রাখেন। তার বেচাকেনাও ভালো, তাই লাভও ভালো হয়। বিক্রির সময় ক্রেতাদের সুন্দরভাবে মোড়ক করে দেন। Q. ইসহাকের সঠিক বণ্টন প্রণালি ব্যবহারের ফলে- i. ক্রেতা ভালো মানের পণ্য পাবে ii. ক্রেতা কম মূল্যে পণ্য পাবে iii. বিপণন কাজ সহজ হবে নিচের কোনটি সঠিক?

Combined · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পণ্যসামগ্রীকে ব্যবহারকারীর নিকট সুন্দর ও আকর্ষণীয় করে ভোক্তার উদ্দেশ্যে কী করা হসরাসরি ভোক্তার নিকট বিক্রয় করা হয়- i. চিনি ii. গুড় iii. আখ নিচের কোনটি সঠিক?উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জনাব মাহী একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধএকজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?পর্যায়িতকরণ কী?মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: ইসহাক তার নিজস্ব জমিতে কৃষিপণ্য উৎপাদন কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।