শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে হিরু মিয়াকে একজন আদর্শ বিক্রয়কর্মী বলা যায় কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: জনাব হিরু মিয়াকে একজন আদর্শ বিক্রয়কর্মী বলাই যুক্তিযুক্ত। বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়-বাণিজ্যের ক্ষেত্রে বিক্রয় প্রসার ও সফলতা অর্জনে বিক্রয়কর্মীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে ব্যবসায়ের সফলতা ও ব্যর্থতা একজন বিক্রয়কর্মীর দ্বারা প্রভাবিত হয়। উদ্দীপকের হিরু মিয়া একজন ফল বিক্রয়কর্মী। তিনি গ্রাহকদের সাথে ভালো ব্যবহার করেন। তাছাড়া কোনো ক্রেতা যদি পণ্যের মান ও মূল্য সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেন তিনি তা হাসি মুখে মেনে নেন। তাছাড়াও তার সুন্দর হাসি, সততা, বিশ্বস্ততা ও বুদ্ধিমত্তার কারণে তিনি ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। এসব গুণ একজন আদর্শ বিক্রয়কর্মীর উত্তম গুণাবলি। ক্রেতা ও ভোক্তাদের আকৃষ্ট ও প্রভাবিত করে স্থায়ী গ্রাহকে পরিণত করতে হলে একজন বিক্রয়কর্মীকে অনেকগুলো গুণের অধিকারী হতে হয়। তার গুণের মধ্যে শারীরিক (সুদর্শন চেহারা, সুন্দর হাসি), মানসিক (আগ্রহ ও আন্তরিকতা, আত্মবিশ্বাস, ধৈর্যশীলতা), নৈতিক (সততা ও বিশ্বাস, মার্জিত ব্যবহার, মেলামেশার ক্ষমতা) গুণাবলি অন্যতম। এসব গুণের দ্বারা তিনি তার ব্যবসায়িক সুনাম বৃদ্ধি করতে পারেন। তাই উদ্দীপকে জনাব হিরু মিয়ার মধ্যে এসব গুণ বিদ্যমান থাকায় তাকে একজন আদর্শ বিক্রয়কর্মী বলা যায়।

SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল

উদ্দীপকে হিরু মিয়াকে একজন আদর্শ বিক্রয়কর্মী বলা যায় কি? তোমার উত্তর…

উদ্দীপক

নুরু মিয়া একজন ফল ব্যবসায়ী। তিনি রাজশাহী থেকে প্রচুর পরিমাণে আম ক্রয় করে তা স্থানীয় ফল বিক্রেতাদের নিকট বিক্রয় করেন। সম্প্রতি তিনি হিরু মিয়া নামে একজন নম্র ও ভদ্র বিক্রয়কর্মী নিয়োগ দেন। বিক্রয়কর্মী শিক্ষিত হওয়ায় সবার প্রতি সচেতন থেকে ভালো আচরণ করেন এবং কোনো ক্রেতা যদি পণ্যের মান ও মূল্য সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেন তিনি তা হাসি-মুখে মেনে নেন।

Jessore · 2024

উত্তর

পণ্যদ্রব্য বা সেবাসামগ্রী উৎপাদনকারী থেকে ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পৌঁছে দেওয়া পর্যন্ত সকল কাজকে বিপণন বলে।

উত্তর

ভোক্তা বিশ্লেষণ হলো বিপণনের অন্যতম কাজ যেটি না করলে ব্যবসায়িক ঝুঁকি বেড়ে যায়। তাই ভোক্তা বিশ্লেষণ প্রয়োজন। বিপণনের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভোক্তা বা ব্যবহারকারীর রুচি, চাহিদা, বৈশিষ্ট্য ও আগ্রহ বিশ্লেষণ ও মূল্যায়ন করা। কারণ যথাযথভাবে এ কাজটি না করতে পারলে ব্যবসায়িক ঝুঁকি বেড়ে যায় এবং প্রসার ব্যাহত হয়। তাই বিপণনে ভোক্তা বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ কাজ।

উত্তর

বণ্টনপ্রণালি অনুযায়ী নুরু মিয়া একজন পাইকারি ব্যবসায়ী হিসেবে অবস্থান করছেন। পাইকার ও খুচরা ব্যবসায়ীর মাধ্যমে বিক্রয় পদ্ধতিতে উৎপাদনকারী তার উৎপাদিত পণ্য পাইকারের নিকট বিক্রয় করে এবং খুচরা ব্যবসায়ী সে পণ্য পাইকারের নিকট থেকে ক্রয় করে ভোক্তার নিকট বিক্রয় করে। যে সকল জায়গায় প্রচুর পরিমাণ কৃষিজাত পণ্য উৎপাদিত হয় সেখানে পাইকারগণ উপস্থিত হয়ে সে সকল পণ্যসামগ্রী ক্রয় করে থাকে। যেমন- আম, কলা, ধান ইত্যাদি। উদ্দীপকের নুরু মিয়া একজন ফল ব্যবসায়ী। তিনি রাজশাহী থেকে প্রচুর পরিমাণে আম 'ক্রয় করে তা স্থানীয় ফল বিক্রেতাদের নিকট বিক্রয় করেন। মূলত তিনি উৎপাদনকারীর নিকট থেকে আম ক্রয় করে খুচরা বিক্রেতার নিকট বিক্রয় করেন। তাই বণ্টনপ্রণালি অনুযায়ী নুরু মিয়ার অবস্থান উৎপাদনকারীর পরে এবং খুচরা বিক্রেতার পূর্বে। সুতরাং বণ্টনপ্রণালি অনুযায়ী নুরু মিয়ার অবস্থান নিম্নরূপ: question image

উত্তর

জনাব হিরু মিয়াকে একজন আদর্শ বিক্রয়কর্মী বলাই যুক্তিযুক্ত। বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়-বাণিজ্যের ক্ষেত্রে বিক্রয় প্রসার ও সফলতা অর্জনে বিক্রয়কর্মীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে ব্যবসায়ের সফলতা ও ব্যর্থতা একজন বিক্রয়কর্মীর দ্বারা প্রভাবিত হয়। উদ্দীপকের হিরু মিয়া একজন ফল বিক্রয়কর্মী। তিনি গ্রাহকদের সাথে ভালো ব্যবহার করেন। তাছাড়া কোনো ক্রেতা যদি পণ্যের মান ও মূল্য সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেন তিনি তা হাসি মুখে মেনে নেন। তাছাড়াও তার সুন্দর হাসি, সততা, বিশ্বস্ততা ও বুদ্ধিমত্তার কারণে তিনি ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন। এসব গুণ একজন আদর্শ বিক্রয়কর্মীর উত্তম গুণাবলি। ক্রেতা ও ভোক্তাদের আকৃষ্ট ও প্রভাবিত করে স্থায়ী গ্রাহকে পরিণত করতে হলে একজন বিক্রয়কর্মীকে অনেকগুলো গুণের অধিকারী হতে হয়। তার গুণের মধ্যে শারীরিক (সুদর্শন চেহারা, সুন্দর হাসি), মানসিক (আগ্রহ ও আন্তরিকতা, আত্মবিশ্বাস, ধৈর্যশীলতা), নৈতিক (সততা ও বিশ্বাস, মার্জিত ব্যবহার, মেলামেশার ক্ষমতা) গুণাবলি অন্যতম। এসব গুণের দ্বারা তিনি তার ব্যবসায়িক সুনাম বৃদ্ধি করতে পারেন। তাই উদ্দীপকে জনাব হিরু মিয়ার মধ্যে এসব গুণ বিদ্যমান থাকায় তাকে একজন আদর্শ বিক্রয়কর্মী বলা যায়।
SSCব্যবসায় উদ্যোগঅধ্যায়-৯ : বিপণন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পণ্যসামগ্রীকে ব্যবহারকারীর নিকট সুন্দর ও আকর্ষণীয় করে ভোক্তার উদ্দেশ্যে কী করা হয়?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সরাসরি ভোক্তার নিকট বিক্রয় করা হয়- i. চিনি ii. গুড় iii. আখ নিচের কোনটি সঠিক?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জনাব মাহী একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। তিনি ডাক্তারদের চেম্বার ডিজিট করেন এবং কোম্পানির নমুনা ঔষধ বিতরণ করেন। Q. জনাব মাহীর নমুনা ঔষধ বিতরণ কোনটির অন্তর্ভুক্ত?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.একজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।

একজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।

কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?

বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পর্যায়িতকরণ কী?

পর্যায়িতকরণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?

মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?

বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?

ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: ইসহাক তার নিজস্ব জমিতে কৃষিপণ্য উৎপাদন করে স্থানীয় বাজারে আকার, সাইজ এবং মান অনুযায়ী ক্রেতাদের আকৃষ্ট করার জন্য সাজিয়ে রাখেন। তার বেচাকেনাও ভালো, তাই লাভও ভালো হয়। বিক্রির সময় ক্রেতাদের সুন্দরভাবে মোড়ক করে দেন। Q. ইসহাকের সঠিক বণ্টন প্রণালি ব্যবহারের ফলে- i. ক্রেতা ভালো মানের পণ্য পাবে ii. ক্রেতা কম মূল্যে পণ্য পাবে iii. বিপণন কাজ সহজ হবে নিচের কোনটি সঠিক?

Combined · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পণ্যসামগ্রীকে ব্যবহারকারীর নিকট সুন্দর ও আকর্ষণীয় করে ভোক্তার উদ্দেশ্যে কী করা হসরাসরি ভোক্তার নিকট বিক্রয় করা হয়- i. চিনি ii. গুড় iii. আখ নিচের কোনটি সঠিক?উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জনাব মাহী একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধএকজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?পর্যায়িতকরণ কী?মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: ইসহাক তার নিজস্ব জমিতে কৃষিপণ্য উৎপাদন কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।