কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।
উত্তর: সর্বোচ্চ ভ্যালু সৃষ্টি ও প্রদানের মাধ্যমে লাভজনক উপায়ে শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি করাকে বিপণন বলে। নির্দিষ্ট ক্রেতা বা ভোক্তার নিকট পণ্যসামগ্রী পৌঁছে দিতে বিপণন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়-বাণিজ্যের যুগে শুধু পণ্য উৎপাদনের ওপরই ব্যবসায়ের সাফল্য নির্ভর করে না; যদি না সে পণ্য বা সেবা যথাযথ উপায়ে ভোক্তার কাছে পৌছানো হয়। এক্ষেত্রে বিপণন মানসম্মত উপায়ে ক্রেতাদের নিকট পণ্য বা সেবা পৌঁছে দিতে সহায়তা করে। এর ফলে প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধি পায়। অর্থাৎ বিপণন প্রতিষ্ঠানের উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।
উত্তর