শেয়ারFacebookWhatsApp

জনাব আবরার বিপণনের কোন কাজটি সম্পাদন করেন? ব্যাখ্যা কর।

উত্তর: জনাব আবরার বিপণনের পর্যায়িতকরণ কাজটি সম্পাদন করেন। পণ্যের আকার, রং, গুণাগুণ ইত্যাদি অনুযায়ী পণ্য ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। ব্যবসায়ের ক্ষেত্রে পর্যায়িতকরণ কাজ খুবই গুরুত্বপূর্ণ। কেননা পর্যায়িতকরণের মাধ্যমেই মান নির্ধারণের প্রক্রিয়া বাস্তবে রূপ লাভ করে। এর মাধ্যমে পণ্যের মান উন্নয়ন ও তা বজায় রাখা সহজ হয়। উদ্দীপকে জনাব আবরার একজন ফলের ব্যবসায়ী। তিনি দোকানের ফলগুলো ছোট-বড়, ওজন ইত্যাদির ভিত্তিতে ভাগ করেন। এতে তার পরিশ্রম কম লাগে এবং বিক্রয়ের কাজ সহজ হয়। জনাব আবরারের এমন বিভাজিত কাজটি ব্যবসায়ের পর্যায়িতকরণ কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব আবরার বিপণনের পর্যায়িতকরণ কাজটি সম্পাদন করেন।

SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল

জনাব আবরার বিপণনের কোন কাজটি সম্পাদন করেন? ব্যাখ্যা কর।

উদ্দীপক

জনাব আবরার একজন ফলের ব্যবসায়ী। তিনি তার দোকানের ফলগুলো ছোট-বড় সাইস, ওজন ইত্যাদির ভিত্তিতে ভাগ করে বিক্রয় করেন। ফলে তার পরিশ্রম কম লাগে এবং বিক্রয় সহজ হয়। সম্প্রতি তার দোকানে মাসুদ নামের একজন বিক্রয়কর্মী নিয়োগ দেন। বিক্রয়কর্মী সকল বয়সের ছেলে-মেয়ে, নারী-পুরুষ ক্রেতাদের সম্পর্কে সচেতন থেকে ভদ্র ব্যবহার করেন। কোনো ক্রেতা পণ্যের মান ও মূল্য সম্পর্কে খারাপ মন্তব্য করলেও তিনি হাসি-মুখে তাদের বিদায় জানায়।

Barisal · 2024

উত্তর

যে প্রক্রিয়ায় পণ্য বা সেবা উৎপাদনকারীদের নিকট থেকে প্রকৃত ভোক্তা বা ব্যবহারকারীদের নিকট পৌছানো হয় তাকে বণ্টনপ্রণালি বলে।

উত্তর

বিজ্ঞাপন হচ্ছে পণ্য বা সেবাসামগ্রীর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের জন্য একটি উপায় বা কৌশল। প্রতিদিন টিভি, রেডিও ও পত্রিকায় বিভিন্ন পণ্যের আকর্ষণীয় বিজ্ঞাপন দেখা ও শোনা যায়। বিজ্ঞাপনের মাধ্যমে সহজেই ক্রেতাসাধারণকে পণ্য ক্রয়ে উদ্বুধ করা যায়। অর্থাৎ বিজ্ঞাপন এমন একটি কৌশল যেটি পণ্য বা সেবা সম্পর্কে ক্রেতাদেরকে অবহিত করে এটি ক্রয়ে উদ্বুদ্ধ করে। বিজ্ঞাপন ক্রেতাদের জ্ঞানসংক্রান্ত প্রতিবন্ধকতা দূর করে। এটি একটি প্রচারণামূলক কার্যাবলি।

উত্তর

জনাব আবরার বিপণনের পর্যায়িতকরণ কাজটি সম্পাদন করেন। পণ্যের আকার, রং, গুণাগুণ ইত্যাদি অনুযায়ী পণ্য ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। ব্যবসায়ের ক্ষেত্রে পর্যায়িতকরণ কাজ খুবই গুরুত্বপূর্ণ। কেননা পর্যায়িতকরণের মাধ্যমেই মান নির্ধারণের প্রক্রিয়া বাস্তবে রূপ লাভ করে। এর মাধ্যমে পণ্যের মান উন্নয়ন ও তা বজায় রাখা সহজ হয়। উদ্দীপকে জনাব আবরার একজন ফলের ব্যবসায়ী। তিনি দোকানের ফলগুলো ছোট-বড়, ওজন ইত্যাদির ভিত্তিতে ভাগ করেন। এতে তার পরিশ্রম কম লাগে এবং বিক্রয়ের কাজ সহজ হয়। জনাব আবরারের এমন বিভাজিত কাজটি ব্যবসায়ের পর্যায়িতকরণ কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব আবরার বিপণনের পর্যায়িতকরণ কাজটি সম্পাদন করেন।

উত্তর

মাসুদ একজন দক্ষ বিক্রয়কর্মী- উক্তিটির সাথে আমি একমত। বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়-বাণিজ্যের ক্ষেত্রে বিক্রয় প্রসার ও সফলতা অর্জনে বিক্রয়কর্মীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে ব্যবসায়ের সফলতা ও ব্যর্থতা একজন বিক্রয়কর্মীর দ্বারা প্রভাবিত হয়। তাই একজন বিক্রয়কর্মীর মধ্যে বিভিন্ন গুণ থাকা আবশ্যক। উদ্দীপকের জনাব আবরার একজন ফলের ব্যবসায়ী। তিনি দোকানের ফলগুলো ছোট-বড়, ওজন ইত্যাদির ভিত্তিতে ভাগ করেন। এতে তার পরিশ্রম কম লাগে এবং বিক্রয়ের কাজ সহজ হয়। সম্প্রতি তার দোকানে মাসুদ নামের একজন বিক্রয়কর্মী নিয়োগ দেন। বিক্রয়কর্মী সকল বয়সের ছেলে-মেয়ে, নারী-পুরুষ ক্রেতাদের সম্পর্কে সচেতন থেকে ভদ্র ব্যবহার করেন। কোনো ক্রেতা পণ্যের মান ও মূল্য সম্পর্কে খারাপ মন্তব্য করলেও তিনি হাসি-মুখে তাদের বিদায় জানায়। ক্রেতা ও ভোক্তাদের আকৃষ্ট ও প্রভাবিত করে স্থায়ী গ্রাহকে পরিণত করতে হলে একজন বিক্রয়কর্মীকে অনেকগুলো গুণের অধিকারী হতে হয়। তার গুণের মধ্যে শারীরিক (সুদর্শন চেহারা, সুস্বাস্থ্য, সুন্দর হাসি), মানসিক (আগ্রহ ও আন্তরিকতা, আত্মবিশ্বাস, ধৈর্যশীলতা), নৈতিক (সততা ও বিশ্বাস, মার্জিত ব্যবহার, জেন্ডার সচেতনতা, মেলামেশার ক্ষমতা) গুণাবলি অন্যতম। এসকল গুণের দ্বারা তিনি তার ব্যবসায়িক সুনাম বৃদ্ধি করতে পারেন। মাসুদের মধ্যেও এমন গুণ বিদ্যমান থাকায় তাকে একজন দক্ষ বিক্রয়কর্মী বলা যায়।
SSCব্যবসায় উদ্যোগঅধ্যায়-৯ : বিপণন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পণ্যসামগ্রীকে ব্যবহারকারীর নিকট সুন্দর ও আকর্ষণীয় করে ভোক্তার উদ্দেশ্যে কী করা হয়?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সরাসরি ভোক্তার নিকট বিক্রয় করা হয়- i. চিনি ii. গুড় iii. আখ নিচের কোনটি সঠিক?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জনাব মাহী একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। তিনি ডাক্তারদের চেম্বার ডিজিট করেন এবং কোম্পানির নমুনা ঔষধ বিতরণ করেন। Q. জনাব মাহীর নমুনা ঔষধ বিতরণ কোনটির অন্তর্ভুক্ত?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.একজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।

একজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।

কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?

বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পর্যায়িতকরণ কী?

পর্যায়িতকরণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?

মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?

বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?

ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: ইসহাক তার নিজস্ব জমিতে কৃষিপণ্য উৎপাদন করে স্থানীয় বাজারে আকার, সাইজ এবং মান অনুযায়ী ক্রেতাদের আকৃষ্ট করার জন্য সাজিয়ে রাখেন। তার বেচাকেনাও ভালো, তাই লাভও ভালো হয়। বিক্রির সময় ক্রেতাদের সুন্দরভাবে মোড়ক করে দেন। Q. ইসহাকের সঠিক বণ্টন প্রণালি ব্যবহারের ফলে- i. ক্রেতা ভালো মানের পণ্য পাবে ii. ক্রেতা কম মূল্যে পণ্য পাবে iii. বিপণন কাজ সহজ হবে নিচের কোনটি সঠিক?

Combined · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পণ্যসামগ্রীকে ব্যবহারকারীর নিকট সুন্দর ও আকর্ষণীয় করে ভোক্তার উদ্দেশ্যে কী করা হসরাসরি ভোক্তার নিকট বিক্রয় করা হয়- i. চিনি ii. গুড় iii. আখ নিচের কোনটি সঠিক?উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জনাব মাহী একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধএকজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?পর্যায়িতকরণ কী?মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: ইসহাক তার নিজস্ব জমিতে কৃষিপণ্য উৎপাদন কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

জনাব আবরার বিপণনের কোন কাজটি সম্পাদন করেন? ব্যাখ্যা কর। | Prosthuti