জনাব রায়হান বিপণনের কোন কাজটি সম্পাদন করেছেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব, রায়হান বিপণনের গুদামজাতকরণ কাজটি সম্পাদন করেছেন। উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময়ে বিনষ্ট হওয়ার হাত থেকে রক্ষার জন্য ব্যবসায়িগণ পণ্য সংরক্ষণের যে ব্যবস্থা গড়ে তোলে তাকে গুদামজাতকরণ বলে। এর মাধ্যমে ব্যবসায়ের সময়গত উপযোগ সৃষ্টি হয়। অর্থাৎ এ পদ্ধতির মাধ্যমে এক মৌসুমের ফসল অন্য মৌসুমেও ভোগ করা যায়। উদ্দীপকের জনাব রায়হান একজ 'সফল টমেটো ব্যবসায়ী। টমেটোর মৌসুমে দাম কম হওয়ায় তিনি অনেক টমেটো কিনে সংরক্ষণ করেন। পরবর্তীতে দাম বাড়লে বিক্রয়ের সিদ্ধান্ত নেন। উক্ত সংরক্ষণমূলক কাজটি গুদামজাতকরণ কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব রায়হান বিপণনের গুদামজাতকরণ কাজটি সম্পাদন করেছেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
জনাব রায়হান বিপণনের কোন কাজটি সম্পাদন করেছেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর