বণ্টন প্রণালিতে জনাব শরীফের অবস্থান ব্যাখ্যা কর।
উত্তর: জনাব শরীফ বণ্টন প্রণালিতে খুচরা ব্যবসায়ী হিসেবে অবস্থান করছেন। যে ব্যবসা প্রতিষ্ঠান পাইকার বা অন্য কোনো উৎস হতে পণ্য সংগ্রহ করে তা চূড়ান্ত ভোক্তা বা ব্যবহারকারীদের নিকট বিক্রয় করে তাকে খুচরা ব্যবসায় বলে। আর যেব্যক্তি এ ধরনের ব্যবসায়ে যুক্ত থাকে তাকে খুচরা ব্যবসায়ী বলে। বণ্টন প্রণালিতে খুচরা ব্যবসায়ীরা হলেন মধ্যম ব্যবসায়ী। উদ্দীপকের জনাব শরীফ সিলেট বন্দরবাজার এলাকায় একটি মুদির দোকান দিয়েছেন। তিনি কালিঘাট থেকে মাল ক্রয় করে এনে দোকানে বিক্রি করেন। এক্ষেত্রে জনাব শরীফ উৎপাদক বা পাইকারের নিকট থেকে পণ্য কিনে পরবর্তীতে ক্রেতাদের চাহিদা অনুযায়ী তা সরবরাহ করেন। তার এ কাজের মাধ্যমে তিনি উৎপাদক বা পাইকারদের সাথে স্থানীয় ক্রেতাদের যোগসূত্র তৈরি করেছেন। বণ্টন প্রণালিতে জনাব শরীফের অবস্থান নিম্নরূপ - [চিত্র]
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
বণ্টন প্রণালিতে জনাব শরীফের অবস্থান ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর

উত্তর