একজন মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে জনাব শরীফের দৈনন্দিন কার্যাবলি বর্ণনা কর।
উত্তর: একজন মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে জনাব শরীফ বিপণনের যাবতীয় কার্যাবলি সম্পাদন করেন, যার মাধ্যমে তিনি উৎপাদক ও ভোক্তার মাঝে যোগসূত্র স্থাপন করেন। খুচরা ব্যবসায়ীরা বণ্টন প্রণালিতে উৎপাদক ও ভোক্তার মাঝে অবস্থান করেন। তারা পণ্য সংগ্রহ থেকে শুরু করে পণ্য ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত সকল কাজ করে থাকেন। তারা উৎপাদকের নিকট পণ্যের চাহিদা ও পণ্যসংক্রান্ত সকল তথ্য সরবরাহ করেন। ফলে চাহিদা ও যোগানের মধ্যে সমতা রাখা সম্ভব হয়। উদ্দীপকের জনাব শরীফ একজন খুচরা ব্যবসায়ী। তিনি কালিঘাট থেকে মাল ক্রয় করে এনে তার মুদি দোকানে বিক্রি করেন। তার কাজে সহায়তার জন্য তিনি অভিজ্ঞ একজন বিক্রয়কর্মীও নিয়োগ দিয়েছেন। সততা ও বিশ্বস্ততার সাথে ব্যবসা করার কারণে মাত্র কয়েক বছরে তিনি বেশ উন্নতি করেছেন। একজন ব্যবসায়ী হিসেবে বিপণনের কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পাদন করাই তার এ সফলতার অন্যতম কারণ। জনাব শরীফকে প্রথমে বিপণনের ক্রয়-বিক্রয়ের কাজ করতে হয়। আর এ কাজের ওপর ব্যবসায়ের মুনাফা অর্জন অনেকাংশে নির্ভর করে। আবার তার ক্রয়কৃত পণ্যসমূহ দোকানে আনতে তার পরিবহণের প্রয়োজন হয়। অভিজ্ঞ কর্মী নিয়োগের মাধ্যমে তিনি ক্রেতাদের নিকট পণ্যসম্পর্কিত বিভিন্ন তথ্য তুলে ধরেন। এতে ক্রেতারা পণ্য কেনায় উৎসাহিত হয়। ফলে বিক্রয় বৃদ্ধি পায়। অর্থাৎ জনাব শরীফকে সুষ্ঠুভাবে ব্যবসায় পরিচালনা করতে পণ্য ক্রয়-বিক্রয়, পরিবহণ, তথ্য সংগ্রহ, ঝুঁকি নেওয়া- এ সকল কাজ দৈনন্দিন করতে হয়। তাই বলা যায়, একজন মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে জনাব শরীফ উপরিল্লিখিত কার্যাবলি দৈনন্দিন করে থাকেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
একজন মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে জনাব শরীফের দৈনন্দিন কার্যাবলি বর্ণনা কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর

উত্তর