জনাব আলম বিপণনের কোন কাজটি করেছিলেন? ব্যাখ্যা কর।
উত্তর: জনাব আলম বিপণনের পর্যায়িতকরণ কাজটি করেছিলেন। মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। সাধারণত ওজন, আকার ও গুণাগুণ অনুযায়ী পর্যায়িতকরণ করা হয়। ফলে বিক্রয় সহজ হয়। এছাড়া পর্যায়িতকরণ বিপণনের গতিশীলতা নিশ্চিত করে। উদ্দীপকের জনাব আলম ঢাকার কাওরান বাজার থেকে আম ক্রয় করে নিউমার্কেটের সামনে বিক্রয় করেন। ক্রয়কৃত আমগুলোকে তিনি প্রথমে কাঁচা ও পাকা শ্রেণিতে ভাগ করেন, তারপর তা ভোক্তা বা ক্রেতাদের নিকট বিক্রয় করেন। আমগুলোকে কাঁচা ও পাকা শ্রেণিতে ভাগ করে বিক্রিয়ের ফলে ক্রেতা সহজেই তাদের পছন্দমতো শ্রেণি নির্ধারণ করতে পারেন। ফলে জনাব আলমের আম দ্রুত বিক্রি হচ্ছে। এসব বৈশিষ্ট্য পর্যায়িতকরণের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব আলম বিপণনের পর্যায়িতকরণ কাজটি সম্পাদন করেছেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
জনাব আলম বিপণনের কোন কাজটি করেছিলেন? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর