শেয়ারFacebookWhatsApp

জনাব আলমের ব্যবসায়ে সফলতা না পাওয়ার কারণ বিশ্লেষণ কর।

উত্তর: জনাব আলম প্রমিতকরণ না করায় ব্যবসায়ে সফলতা পাননি। পণ্যের মান নির্দিষ্টকরণকে প্রমিতকরণ বলা হয়। প্রমিতকরণের মাধ্যমে পণ্যের গুণাগুণ, আকার, রং, স্বাদ ইত্যাদির ওপর ভিত্তি করে পণ্য মূল্য স্থির করা হয়। ফলে পণ্যের বিপণন প্রক্রিয়া সহজ হয় এবং বিক্রয় কার্যের গতিশীলতা বৃদ্ধি পায়। উদ্দীপকের জনাব আলম ঢাকার কাওরান বাজার থেকে আম ক্রয় করে নিউমার্কেটের সামনে বিক্রয় করেন। ক্রয়কৃত আমগুলোকে তিনি কাঁচা ও পাকা শ্রেণিতে বিভক্ত করে বিক্রয় করলেও তিনি আমগুলোকে আকার অনুযায়ী ছোটো-বড়ো ভাগ করেন না। এভাবে আমগুলোকে বিক্রি করায় তিনি আমের সঠিক মূল্য নির্ধারণে ব্যর্থ হবেন। ফলস্বরূপ ব্যবসায়ে তিনি সফলতা লাভ করতে পারবেন না। জনাব আলম তার ক্রয়কৃত আমগুলোকে ছোটো-বড়ো আকারের ভিত্তিতে বিভক্ত করে প্রমিতকরণের কাজটি করতে পারতেন। এতে পণ্য বিক্রিয় মূল্য নির্ধারণ সহজ ও বিক্রি গতিশীল হতো। তিনি আমগুলোকে কাঁচা ও পাকা শ্রেণি অনুযায়ী বিভক্ত করে বিক্রি করায় ক্রেতারা সহজে ক্রয় সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু ছোটো-বড়ো আকারে বিক্রি না করায় তার লোকসান হচ্ছে। তিনি মূলত কাঁচা ও পাকা শ্রেণি অনুযায়ী বিক্রয় করায় বিভিন্ন আকারের আম একসাথে মিশে গিয়েছে। তার উচিত ছিল কাঁচা পাকা বিভক্তকরণের পাশাপাশি আমগুলোকে তাদের আকার অনুযায়ী ছোটো-বড়ো আকারে বিভক্ত করা। যেহেতু একেক আকারের আমের মূল্য একেক রকম হবে, তাই সব আকারের আম একসাথে মিশে যাওয়ায় তিনি আম বিক্রির সঠিক মূল্য নির্ধারণ করতে পারবেন না। আর পণ্যের সঠিক মূল্য নির্ধারণ করতে না পারলে ব্যবসায়ে লোকসান হবে। তাই বলা যায়, প্রমিতকরণের অভাবেই জনাব আলমের পক্ষ ব্যবসায়ে সফলতা অর্জন করা সম্ভব হচ্ছে না।

SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল

জনাব আলমের ব্যবসায়ে সফলতা না পাওয়ার কারণ বিশ্লেষণ কর।

উদ্দীপক

জনাব আলম ঢাকার কাওরান বাজার থেকে আম ক্রয় করে নিউমার্কেটের সামনে বিক্রয় করেন। তিনি ক্রয়কৃত আমগুলোকে কাঁচা ও পাকা শ্রেণিতে ভাগ করে বিক্রয় করেন। ফলে ক্রেতারা তাদের পছন্দমত আম ক্রয় করতে পারে। কিন্তু তিনি আমগুলোকে আকার অনুযায়ী ছোট বড় ভাগ না করে বিক্রি করায় ব্যবসায়ে সফলতা লাভ করতে পারছেন না।

Comilla · 2023

উত্তর

পণ্যদ্রব্য বা সেবাসামগ্রী উৎপাদনকারী থেকে ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পৌঁছে দেওয়ার যাবতীয় কার্যাবলিকে বিপণন বলে।

উত্তর

পণ্য বা সেবাসামগ্রীর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের উপায় বা কৌশলকে বিজ্ঞাপন বলা হয়। পণ্যের বিজ্ঞাপন পণ্যকে ক্রেতা সাধারণের নিকট পরিচিতি করিয়ে দেয়। বিজ্ঞাপনের মাধ্যমে খুব সহজেই ক্রেতা সাধারণকে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করা যায়। পণ্যের প্রচারে গতিশীলতা আনে বিজ্ঞাপন। বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যের মান, মূল্য, ব্যবহারবিধি প্রভৃতি ক্রেতা সাধারণের নিকট তুলে ধরা হয়। ফলে চাহিদা বৃদ্ধি পায়, উৎপাদন ও বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায়। ফলে উৎপাদনকারী প্রতিষ্ঠান লাভবান হয়।

উত্তর

জনাব আলম বিপণনের পর্যায়িতকরণ কাজটি করেছিলেন। মান অনুযায়ী পণ্যকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করাকে পর্যায়িতকরণ বলে। সাধারণত ওজন, আকার ও গুণাগুণ অনুযায়ী পর্যায়িতকরণ করা হয়। ফলে বিক্রয় সহজ হয়। এছাড়া পর্যায়িতকরণ বিপণনের গতিশীলতা নিশ্চিত করে। উদ্দীপকের জনাব আলম ঢাকার কাওরান বাজার থেকে আম ক্রয় করে নিউমার্কেটের সামনে বিক্রয় করেন। ক্রয়কৃত আমগুলোকে তিনি প্রথমে কাঁচা ও পাকা শ্রেণিতে ভাগ করেন, তারপর তা ভোক্তা বা ক্রেতাদের নিকট বিক্রয় করেন। আমগুলোকে কাঁচা ও পাকা শ্রেণিতে ভাগ করে বিক্রিয়ের ফলে ক্রেতা সহজেই তাদের পছন্দমতো শ্রেণি নির্ধারণ করতে পারেন। ফলে জনাব আলমের আম দ্রুত বিক্রি হচ্ছে। এসব বৈশিষ্ট্য পর্যায়িতকরণের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাই বলা যায়, জনাব আলম বিপণনের পর্যায়িতকরণ কাজটি সম্পাদন করেছেন।

উত্তর

জনাব আলম প্রমিতকরণ না করায় ব্যবসায়ে সফলতা পাননি। পণ্যের মান নির্দিষ্টকরণকে প্রমিতকরণ বলা হয়। প্রমিতকরণের মাধ্যমে পণ্যের গুণাগুণ, আকার, রং, স্বাদ ইত্যাদির ওপর ভিত্তি করে পণ্য মূল্য স্থির করা হয়। ফলে পণ্যের বিপণন প্রক্রিয়া সহজ হয় এবং বিক্রয় কার্যের গতিশীলতা বৃদ্ধি পায়। উদ্দীপকের জনাব আলম ঢাকার কাওরান বাজার থেকে আম ক্রয় করে নিউমার্কেটের সামনে বিক্রয় করেন। ক্রয়কৃত আমগুলোকে তিনি কাঁচা ও পাকা শ্রেণিতে বিভক্ত করে বিক্রয় করলেও তিনি আমগুলোকে আকার অনুযায়ী ছোটো-বড়ো ভাগ করেন না। এভাবে আমগুলোকে বিক্রি করায় তিনি আমের সঠিক মূল্য নির্ধারণে ব্যর্থ হবেন। ফলস্বরূপ ব্যবসায়ে তিনি সফলতা লাভ করতে পারবেন না। জনাব আলম তার ক্রয়কৃত আমগুলোকে ছোটো-বড়ো আকারের ভিত্তিতে বিভক্ত করে প্রমিতকরণের কাজটি করতে পারতেন। এতে পণ্য বিক্রিয় মূল্য নির্ধারণ সহজ ও বিক্রি গতিশীল হতো। তিনি আমগুলোকে কাঁচা ও পাকা শ্রেণি অনুযায়ী বিভক্ত করে বিক্রি করায় ক্রেতারা সহজে ক্রয় সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু ছোটো-বড়ো আকারে বিক্রি না করায় তার লোকসান হচ্ছে। তিনি মূলত কাঁচা ও পাকা শ্রেণি অনুযায়ী বিক্রয় করায় বিভিন্ন আকারের আম একসাথে মিশে গিয়েছে। তার উচিত ছিল কাঁচা পাকা বিভক্তকরণের পাশাপাশি আমগুলোকে তাদের আকার অনুযায়ী ছোটো-বড়ো আকারে বিভক্ত করা। যেহেতু একেক আকারের আমের মূল্য একেক রকম হবে, তাই সব আকারের আম একসাথে মিশে যাওয়ায় তিনি আম বিক্রির সঠিক মূল্য নির্ধারণ করতে পারবেন না। আর পণ্যের সঠিক মূল্য নির্ধারণ করতে না পারলে ব্যবসায়ে লোকসান হবে। তাই বলা যায়, প্রমিতকরণের অভাবেই জনাব আলমের পক্ষ ব্যবসায়ে সফলতা অর্জন করা সম্ভব হচ্ছে না।
SSCব্যবসায় উদ্যোগঅধ্যায়-৯ : বিপণন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পণ্যসামগ্রীকে ব্যবহারকারীর নিকট সুন্দর ও আকর্ষণীয় করে ভোক্তার উদ্দেশ্যে কী করা হয়?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সরাসরি ভোক্তার নিকট বিক্রয় করা হয়- i. চিনি ii. গুড় iii. আখ নিচের কোনটি সঠিক?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জনাব মাহী একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। তিনি ডাক্তারদের চেম্বার ডিজিট করেন এবং কোম্পানির নমুনা ঔষধ বিতরণ করেন। Q. জনাব মাহীর নমুনা ঔষধ বিতরণ কোনটির অন্তর্ভুক্ত?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.একজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।

একজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।

কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?

বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পর্যায়িতকরণ কী?

পর্যায়িতকরণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?

মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?

বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?

ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: ইসহাক তার নিজস্ব জমিতে কৃষিপণ্য উৎপাদন করে স্থানীয় বাজারে আকার, সাইজ এবং মান অনুযায়ী ক্রেতাদের আকৃষ্ট করার জন্য সাজিয়ে রাখেন। তার বেচাকেনাও ভালো, তাই লাভও ভালো হয়। বিক্রির সময় ক্রেতাদের সুন্দরভাবে মোড়ক করে দেন। Q. ইসহাকের সঠিক বণ্টন প্রণালি ব্যবহারের ফলে- i. ক্রেতা ভালো মানের পণ্য পাবে ii. ক্রেতা কম মূল্যে পণ্য পাবে iii. বিপণন কাজ সহজ হবে নিচের কোনটি সঠিক?

Combined · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পণ্যসামগ্রীকে ব্যবহারকারীর নিকট সুন্দর ও আকর্ষণীয় করে ভোক্তার উদ্দেশ্যে কী করা হসরাসরি ভোক্তার নিকট বিক্রয় করা হয়- i. চিনি ii. গুড় iii. আখ নিচের কোনটি সঠিক?উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জনাব মাহী একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধএকজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?পর্যায়িতকরণ কী?মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: ইসহাক তার নিজস্ব জমিতে কৃষিপণ্য উৎপাদন কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।