পণ্যের বিজ্ঞাপন কেন করা হয়? ব্যাখ্যা কর।
উত্তর: পণ্য বা সেবাসামগ্রীর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের উপায় বা কৌশলকে বিজ্ঞাপন বলা হয়। পণ্যের বিজ্ঞাপন পণ্যকে ক্রেতা সাধারণের নিকট পরিচিতি করিয়ে দেয়। বিজ্ঞাপনের মাধ্যমে খুব সহজেই ক্রেতা সাধারণকে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করা যায়। পণ্যের প্রচারে গতিশীলতা আনে বিজ্ঞাপন। বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যের মান, মূল্য, ব্যবহারবিধি প্রভৃতি ক্রেতা সাধারণের নিকট তুলে ধরা হয়। ফলে চাহিদা বৃদ্ধি পায়, উৎপাদন ও বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায়। ফলে উৎপাদনকারী প্রতিষ্ঠান লাভবান হয়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
পণ্যের বিজ্ঞাপন কেন করা হয়? ব্যাখ্যা কর।
উত্তর