'জনাব আলম একজন দক্ষ ব্যবসায়ী' উদ্দীপকের আলোকে উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর: "আলম সাহেব একজন দক্ষ ব্যবসায়ী"- উদ্দীপকের এ উক্তিটির সাথে আমি একমত পোষণ করি। একজন দক্ষ ব্যবসায়ী ভোক্তাদের রুচি ও চাহিদাকে প্রাধান্য দেন। পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বণ্টনের ক্ষেত্রে ভোক্তার সুবিধার কথা চিন্তা করেন। ফলে তার সামগ্রিক ব্যবসায়টি দ্রুত লাভজনক হয়ে ওঠে। আলম সাহেবের একটি বেকারি আছে। সেখানে খাদ্যসামগ্রী তৈরি করা হয়। জনাব আলম বেকারিতে রুটি, বিস্কুট, চানাচুর উৎপাদন করেন। উৎপাদিত পণ্য আকর্ষণীয়ভাবে মোড়কিকরণ করেন। এরপর তিনি পণ্যগুলো বিক্রির ব্যবস্থা করেন। এক্ষেত্রে তিনি খুচরা ব্যবসায়ীর কাছে পণ্যগুলো পৌঁছে দেন। আলম সাহেব পণ্য উৎপাদনে ভোক্তাদের চাহিদার কথা চিন্তা করেন। এজন্য তিনি বিভিন্ন ধরনের ভোক্তার জন্য নানারকম বেকারি খাদ্যসামগ্রী তৈরি করেন। আকর্ষণীয় মোড়ক ভোক্তাদের আকৃষ্ট করে। তাই তিনি উৎপাদিত পণ্যের সুন্দর মোড়কের ব্যবস্থা করেন। তিনি ভোক্তাদের দোরগোড়ায় পণ্য পৌঁছে দিতে চান। তাই খুচরা ব্যবসায়ীর মাধ্যমে ভোক্তাদের সুবিধাজনক স্থানে পণ্য পৌঁছে দেন। তার এ দূরদর্শী কাজগুলোর মাধ্যমে তিনি একজন দক্ষ ব্যবসায়ীর পরিচয় দেন। তাই বলা যায় আলম সাহেব একজন দক্ষ ব্যবসায়ী।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
'জনাব আলম একজন দক্ষ ব্যবসায়ী' উদ্দীপকের আলোকে উক্তিটি বিশ্লেষণ করো।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর