শিক্ষকদেরকে দুপুরের নাস্তা সরবরাহ করে আরিফা খাতুন বিজ্ঞাপনের কোন মাধ্যমটি ব্যবহার করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: শিক্ষকদের দুপুরের নাশতা সরবরাহ করে আরিফা খাতুন বিজ্ঞাপনের 'নমুনা বিতরণ' মাধ্যমটি ব্যবহার করেছেন। এধরনের বিজ্ঞাপনের মাধ্যমে বিনামূল্যে ক্রেতাদের কাছে পণ্য বিতরণ করা হয়। পণ্যটি ব্যবহার করে ক্রেতারা এর উপকরণ, মান ও গুণাগুণ সম্পর্কে জানতে পারে। সাধারণত ওষুধ, পুস্তক ও প্রসাধনসামগ্রীর নমুনা বিতরণ করা হয়ে থাকে। উদ্দীপকের আরিফা খাতুন তুরস্কে বেড়াতে যান। সেখানে তিনি 'বাকা লাভা' নামের একটি সুস্বাদু খাবার খান। তার এ খাবারের প্রতি আগ্রহ বাড়ে। তাই তিনি এটি তৈরির খুঁটিনাটি বিষয়ে জেনে নেন। এরপর ঢাকায় এসে বাণিজ্যিকভাবে 'বাকা লাভা' উৎপাদন শুরু করেন। একদিন তিনি বিদ্যালয়ের শিক্ষকদের দুপুরের নাশতার জন্য পণ্যটি সরবরাহ করেন। এজন্য তিনি তাদের কাছ থেকে কোনো টাকা নেন না। মূলত 'বাকা লাভা' পণ্যটির প্রচারের জন্যই তিনি এ কাজটি করেন। প্রচারের জন্য বিনামূল্যে 'বাকা লাভা' বিতরণ এক্ষেত্রে নমুনা বিতরণকেই নির্দেশ করে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
শিক্ষকদেরকে দুপুরের নাস্তা সরবরাহ করে আরিফা খাতুন বিজ্ঞাপনের কোন মা…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর