'আরিফা খাতুনের ব্যবসায়ে বিজ্ঞাপন অপরিহার্য'- উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর: “আরিফা খাতুনের ব্যবসায়ে বিজ্ঞাপন অপরিহার্য”- উক্তিটি যথার্থ। পণ্য বা সেবাসামগ্রীর প্রতি ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়। এর মাধ্যমে ক্রেতারা পণ্যের ধরন, মান, মূল্য, ব্যবহারবিধি প্রভৃতি সম্পর্কে জানতে পারে। এতে পণ্যের চাহিদা ও বিক্রি বেড়ে যায়। সংবাদপত্র, টেলিভিশন, রেডিও, নমুনা বিতরণ প্রভৃতি বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম। উদ্দীপকের আরিফা খাতুন তুরস্কে বেড়াতে গিয়ে 'বাকা লাভা' খান।এটি অত্যন্ত সুস্বাদু একটি খাবার। তিনি এটি তৈরির খুঁটিনাটি বিষয়ে জেনে নেন। এরপর দেশে ফিরে বাণিজ্যিকভাবে 'বাকা লাভা' তৈরি শুরু করেন। তিনি পত্র-পত্রিকা, রেডিও ও টেলিভিশনে এটির প্রচার করেন।এর পাশাপাশি শহরের কয়েকটি বিদ্যালয়ের শিক্ষকদের দুপুরের নাশতার জন্য 'বাকা লাভা' সরবরাহ করেন। আরিফা খাতুনের 'বাকা লাভা' পণ্যটি বাংলাদেশে নতুন। এটি সম্পর্কে তিনি ভোক্তাদের জানাতে চান। এজন্য তিনি পত্র-পত্রিকা, রেডিও, টেলিভিশনের মতো বিজ্ঞাপনের মাধ্যম বেছে নিয়েছেন। এতে করে ব্যাপকসংখ্যক মানুষ এ খাবারটির প্রতি আগ্রহী হয়ে ওঠবে। ফলে আরিফা খাতুনের বিক্রি বাড়ার সম্ভাবনা তৈরি হবে। এর পাশাপাশি শিক্ষকদের 'বাকা লাভা' সরবরাহের কারণে পণ্যটির পরিচিতি বাড়বে। এ ধরনের নমুনা বিতরণের ফলে শিক্ষকরা পরবর্তীতে এটি কেনার আগ্রহ প্রকাশ করবে। সুতরাং, 'বাকা লাভা' পণ্যটি নতুন হওয়ায় এর পরিচিতিতে বিজ্ঞাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
'আরিফা খাতুনের ব্যবসায়ে বিজ্ঞাপন অপরিহার্য'- উক্তিটি বিশ্লেষণ করো।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর