শাহীনের ববসায়ের ক্ষেত্রে বিপণনের কোন কাজটির প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: শাহীনের ব্যবসায়ের ক্ষেত্রে বিপণনের পরিবহণ কাজটির প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে। পরিবহণ পণ্য বা সেবার স্থানগত উপযোগ ও চাহিদা সৃষ্টি করে। এর মাধ্যমে পণ্য একস্থান থেকে অন্যস্থানে পৌঁছানো হয়। এভাবে পণ্য উৎপাদনকারী থেকে শেষ পর্যন্ত ব্যবহারকারীর নিকট পৌঁছে। দৃশ্যপট-১ এর শাহীন একজন চিংড়ি ব্যবসায়ী। তিনি খুলনায় ১০ প্রকারের চিংড়ি উৎপাদন করে দেশের বিভিন্ন স্থানে চাহিদা অনুযায়ী সরবরাহ করেন। এছাড়া ইউরোপের বিভিন্ন দেশেও তিনি চিংড়ি রপ্তানি করেন। এক্ষেত্রে একস্থানে উৎপাদিত অর্থাৎ খুলনায় উৎপাদিত চিংড়ি দেশের বিভিন্ন স্থান ও ইউরোপে রপ্তানির ক্ষেত্রে শাহীনকে স্থানগত বাধা অতিক্রম করতে হয়। আর এ স্থানগত বাধা দূর হয় বিপণনের কার্যাবলি পরিবহণের মাধ্যমে। তাই বলা যায়, শাহীন ব্যবসাযের ক্ষেত্রে বিপণনের পরিবহণ কাজটি সম্পাদন করেছেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
শাহীনের ববসায়ের ক্ষেত্রে বিপণনের কোন কাজটির প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছ…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর