শেয়ারFacebookWhatsApp

ইকরামের ব্যবসায়ে বিক্রয় বৃদ্ধির জন্য গৃহীত কৌশল মূল্যায়ন কর।

উত্তর: ইকরামের ব্যবসায়ে বিক্রয় বৃদ্ধির জন্য গৃহীত কৌশলটি হলো বিক্রয়িকতা। বিক্রয়িকতা বলতে বিক্রয়কর্মীর ক্রেতা আকর্ষণ করার কৌশল বা দক্ষতাকে বোঝায় যার মাধ্যমে সে সম্ভাব্য ক্রেতার নিকট পণ্য বা সেবাসামগ্রী বিক্রয় করতে সক্ষম হয়। বিক্রয়িকতার গুণে বিক্রেতা তার ব্যবসায় ও পণ্য সম্পর্কে ক্রেতাদের আস্থা অর্জন করে তাদেরকে স্থায়ী গ্রাহকে পরিণত করে। দৃশ্যপট-২ এ গাজীপুরের শিল্পপতি ইকরাম তার নিজস্ব কারখানায় উৎপাদিত পোশাক বিক্রির জন্য দেশের বিভিন্ন শহরে Signal-1 নামে শো-রুম স্থাপন করেন। বিক্রয় বৃদ্ধির জন্য তিনি প্রত্যেকটি শোরুমে শিক্ষিত, স্মার্ট, দক্ষ ও জেন্ডার সচেতন বিক্রয়কর্মী নিয়োগ দেন। এভাবে ক্রেতাদের আস্থা অর্জন করে প্রতিষ্ঠানটি তাদেরকে স্থায়ী ক্রেতায় পরিণত করে। বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে এক্ষেত্রে ইমরান বিক্রয়িকতার কৌশলটি গ্রহণ করেন। ইকরাম তার ব্যবসাযের বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে আদর্শ বিক্রয়কর্মী নিয়োগ অর্থাৎ বিক্রয়িকতার ওপর গুরুত্ব দেন। কারণ একজন আদর্শ বিক্রয়কর্মী বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়-বাণিজ্যের ক্ষেত্রে বিক্রয় প্রসার ও সফলতা অর্জনে অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে থাকে। অনেক ক্ষেত্রে ব্যবসায়ের সফলতা ও ব্যর্থতা একজন বিক্রয়কর্মী দ্বারা প্রভাবিত হয়। একজন শিক্ষিত বিক্রয়কর্মী তার জ্ঞানকে ব্যবসায়ের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করে ব্যবসায়ের উন্নয়ন ঘটাতে পারে। স্মার্ট ও দক্ষ বিক্রয়কর্মী ক্রেতাদের পণ্য ক্রয়ে আকৃষ্ট করতে পারে ও যে-কোনো পরিস্থিতি সামাল দিতে পারে। একজন জেন্ডার সচেতন বিক্রয়কর্মী তার দোকানের নারী-পুরুষ, বৃদ্ধ-যুবক-সকল ক্রেতা ও ভোক্তাকে সচেতনতার সাথে দোকানের পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করতে পারে। একজন বিক্রয় কর্মীর মধ্যে উপযুক্ত গুণ থাকলে তারা সহজেই ক্রেতা ও ভোক্তাদের আকৃষ্ট ও প্রভাবিত করে স্থায়ী গ্রাহকে পরিণত করতে পারে। আর এতে দোকানের বিক্রয় বৃদ্ধি পায় ও সুনাম অর্জিত হয়। তাই বলা যায়, ইকরামের ব্যবসায়ের বিক্রয় বৃদ্ধির জন্য গৃহীত কৌশলটি হলো আদর্শ বিক্রয়কর্মীর মাধ্যমে বিক্রয়িকতা।

SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল

ইকরামের ব্যবসায়ে বিক্রয় বৃদ্ধির জন্য গৃহীত কৌশল মূল্যায়ন কর।

উদ্দীপক

দৃশ্যপট-১ : খুলনার ব্যবসায়ী শাহীন ১০ প্রকারের চিংড়ি উৎপাদন করে দেশের বিভিন্ন স্থানে চাহিদা অনুযায়ী সরবরাহ করে। এছাড়া ইউরোপের বিভিন্ন দেশেও তিনি চিংড়ি রপ্তানি করেন। দৃশ্যপট-২: গাজীপুরের শিল্পপতি ইকরাম তাঁর নিজস্ব কারখানায় উৎপাদিত পোশাক বিক্রির জন্য দেশের বিভিন্ন শহরে Signal-1 নামে শোরুম স্থাপন করেন। বিক্রয় বৃদ্ধির জন্য তিনি প্রত্যেকটি শোরুমে শিক্ষিত স্মার্ট, দক্ষ ও জেন্ডার সচেতন বিক্রয়কর্মী নিয়োগ দেন। এভাবে ক্রেতাদের আস্থা অর্জন করে প্রতিষ্ঠানটি তাদেরকে স্থায়ী-ক্রেতার পরিণত করে।

Barisal · 2023

উত্তর

পণ্যদ্রব্য বা সেবাসামগ্রী উৎপাদনকারী থেকে ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পৌঁছে দেওয়া পর্যন্ত সকল কাজকে বিপণন বলে।

উত্তর

পণ্য ও পণ্যের যাবতীয় দিক সম্পর্কে অবহিত করতে ক্রেতাকে বিভিন্ন রকম নমুনা প্রদান করা হয়। নমুনা প্রদান বিজ্ঞাপনের একটি মাধ্যম। এর মাধ্যমে ক্রেতাকে পণ্যের বৈশিষ্ট্য, গুণাগুণ ও ব্যবহারবিধি সম্পর্কে অবহিত করা হয়। সাধারণত বিনামূল্যে ক্রেতাদের এটি প্রদান করা হয়। ঔষধ কোম্পানি, পুস্তক বিক্রেতা ও প্রসাধন সামগ্রীর ব্যবসায়ীরা সাধারণ বিজ্ঞাপনের এ মাধ্যমটি ব্যবহার করে তাদের পণ্যের প্রসার ঘটিয়ে থাকে।

উত্তর

শাহীনের ব্যবসায়ের ক্ষেত্রে বিপণনের পরিবহণ কাজটির প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে। পরিবহণ পণ্য বা সেবার স্থানগত উপযোগ ও চাহিদা সৃষ্টি করে। এর মাধ্যমে পণ্য একস্থান থেকে অন্যস্থানে পৌঁছানো হয়। এভাবে পণ্য উৎপাদনকারী থেকে শেষ পর্যন্ত ব্যবহারকারীর নিকট পৌঁছে। দৃশ্যপট-১ এর শাহীন একজন চিংড়ি ব্যবসায়ী। তিনি খুলনায় ১০ প্রকারের চিংড়ি উৎপাদন করে দেশের বিভিন্ন স্থানে চাহিদা অনুযায়ী সরবরাহ করেন। এছাড়া ইউরোপের বিভিন্ন দেশেও তিনি চিংড়ি রপ্তানি করেন। এক্ষেত্রে একস্থানে উৎপাদিত অর্থাৎ খুলনায় উৎপাদিত চিংড়ি দেশের বিভিন্ন স্থান ও ইউরোপে রপ্তানির ক্ষেত্রে শাহীনকে স্থানগত বাধা অতিক্রম করতে হয়। আর এ স্থানগত বাধা দূর হয় বিপণনের কার্যাবলি পরিবহণের মাধ্যমে। তাই বলা যায়, শাহীন ব্যবসাযের ক্ষেত্রে বিপণনের পরিবহণ কাজটি সম্পাদন করেছেন।

উত্তর

ইকরামের ব্যবসায়ে বিক্রয় বৃদ্ধির জন্য গৃহীত কৌশলটি হলো বিক্রয়িকতা। বিক্রয়িকতা বলতে বিক্রয়কর্মীর ক্রেতা আকর্ষণ করার কৌশল বা দক্ষতাকে বোঝায় যার মাধ্যমে সে সম্ভাব্য ক্রেতার নিকট পণ্য বা সেবাসামগ্রী বিক্রয় করতে সক্ষম হয়। বিক্রয়িকতার গুণে বিক্রেতা তার ব্যবসায় ও পণ্য সম্পর্কে ক্রেতাদের আস্থা অর্জন করে তাদেরকে স্থায়ী গ্রাহকে পরিণত করে। দৃশ্যপট-২ এ গাজীপুরের শিল্পপতি ইকরাম তার নিজস্ব কারখানায় উৎপাদিত পোশাক বিক্রির জন্য দেশের বিভিন্ন শহরে Signal-1 নামে শো-রুম স্থাপন করেন। বিক্রয় বৃদ্ধির জন্য তিনি প্রত্যেকটি শোরুমে শিক্ষিত, স্মার্ট, দক্ষ ও জেন্ডার সচেতন বিক্রয়কর্মী নিয়োগ দেন। এভাবে ক্রেতাদের আস্থা অর্জন করে প্রতিষ্ঠানটি তাদেরকে স্থায়ী ক্রেতায় পরিণত করে। বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে এক্ষেত্রে ইমরান বিক্রয়িকতার কৌশলটি গ্রহণ করেন। ইকরাম তার ব্যবসাযের বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে আদর্শ বিক্রয়কর্মী নিয়োগ অর্থাৎ বিক্রয়িকতার ওপর গুরুত্ব দেন। কারণ একজন আদর্শ বিক্রয়কর্মী বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়-বাণিজ্যের ক্ষেত্রে বিক্রয় প্রসার ও সফলতা অর্জনে অনেক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে থাকে। অনেক ক্ষেত্রে ব্যবসায়ের সফলতা ও ব্যর্থতা একজন বিক্রয়কর্মী দ্বারা প্রভাবিত হয়। একজন শিক্ষিত বিক্রয়কর্মী তার জ্ঞানকে ব্যবসায়ের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করে ব্যবসায়ের উন্নয়ন ঘটাতে পারে। স্মার্ট ও দক্ষ বিক্রয়কর্মী ক্রেতাদের পণ্য ক্রয়ে আকৃষ্ট করতে পারে ও যে-কোনো পরিস্থিতি সামাল দিতে পারে। একজন জেন্ডার সচেতন বিক্রয়কর্মী তার দোকানের নারী-পুরুষ, বৃদ্ধ-যুবক-সকল ক্রেতা ও ভোক্তাকে সচেতনতার সাথে দোকানের পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করতে পারে। একজন বিক্রয় কর্মীর মধ্যে উপযুক্ত গুণ থাকলে তারা সহজেই ক্রেতা ও ভোক্তাদের আকৃষ্ট ও প্রভাবিত করে স্থায়ী গ্রাহকে পরিণত করতে পারে। আর এতে দোকানের বিক্রয় বৃদ্ধি পায় ও সুনাম অর্জিত হয়। তাই বলা যায়, ইকরামের ব্যবসায়ের বিক্রয় বৃদ্ধির জন্য গৃহীত কৌশলটি হলো আদর্শ বিক্রয়কর্মীর মাধ্যমে বিক্রয়িকতা।
SSCব্যবসায় উদ্যোগঅধ্যায়-৯ : বিপণন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পণ্যসামগ্রীকে ব্যবহারকারীর নিকট সুন্দর ও আকর্ষণীয় করে ভোক্তার উদ্দেশ্যে কী করা হয়?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সরাসরি ভোক্তার নিকট বিক্রয় করা হয়- i. চিনি ii. গুড় iii. আখ নিচের কোনটি সঠিক?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জনাব মাহী একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। তিনি ডাক্তারদের চেম্বার ডিজিট করেন এবং কোম্পানির নমুনা ঔষধ বিতরণ করেন। Q. জনাব মাহীর নমুনা ঔষধ বিতরণ কোনটির অন্তর্ভুক্ত?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.একজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।

একজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।

কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?

বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পর্যায়িতকরণ কী?

পর্যায়িতকরণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?

মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?

বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?

ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: ইসহাক তার নিজস্ব জমিতে কৃষিপণ্য উৎপাদন করে স্থানীয় বাজারে আকার, সাইজ এবং মান অনুযায়ী ক্রেতাদের আকৃষ্ট করার জন্য সাজিয়ে রাখেন। তার বেচাকেনাও ভালো, তাই লাভও ভালো হয়। বিক্রির সময় ক্রেতাদের সুন্দরভাবে মোড়ক করে দেন। Q. ইসহাকের সঠিক বণ্টন প্রণালি ব্যবহারের ফলে- i. ক্রেতা ভালো মানের পণ্য পাবে ii. ক্রেতা কম মূল্যে পণ্য পাবে iii. বিপণন কাজ সহজ হবে নিচের কোনটি সঠিক?

Combined · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পণ্যসামগ্রীকে ব্যবহারকারীর নিকট সুন্দর ও আকর্ষণীয় করে ভোক্তার উদ্দেশ্যে কী করা হসরাসরি ভোক্তার নিকট বিক্রয় করা হয়- i. চিনি ii. গুড় iii. আখ নিচের কোনটি সঠিক?উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জনাব মাহী একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধএকজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?পর্যায়িতকরণ কী?মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: ইসহাক তার নিজস্ব জমিতে কৃষিপণ্য উৎপাদন কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।