উদ্দীপকের আরমান পণ্য বিপণনে কোন বণ্টন প্রণালীটি অনুসরণ করেন? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আরমান পণ্য বিপণনে প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে বিক্রয় বণ্টন প্রণালিটি অনুসরণ করেন। যে প্রক্রিয়ায় উৎপাদনকারীগণ এদেশের বিভিন্ন স্থানে এজেন্ট বা প্রতিনিধি নিয়োগ করে তাদের মাধ্যমে সরাসরি ভোক্তাদের নিকট শিল্প সামগ্রী বিক্রয় করে থাকে, তাকে প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে বিক্রয় বন্টন প্রণালি বলা হয়। বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সামগ্রী যেমন-টিভি, ফ্রিজ, ফ্যান এবং কৃষি উপকরণ যেমন- সার, বীজ এ পদ্ধতিতে বিপণন হয়ে থাকে। উদ্দীপকের পটুয়াখালির ব্যবসায়ী জনাব আরমান নিজস্ব কারখানায় ইলেকট্রনিক পণ্যসামগ্রী যেমন- টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন ইত্যাদি প্রস্তুত করেন। সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ করে তিনি পণ্য বিক্রির ব্যবস্থা করেন। এক্ষেত্রে তিনি পটুয়াখালিতে উৎপাদিত ইলেকট্রনিক সামগ্রী এজেন্ট বা প্রতিনিধির মাধ্যমে চূড়ান্ত ক্রেতার নিকট বিক্রয় করবেন। অর্থাৎ এখানে উৎপাদনকারী ও ভোক্তার মাঝখানে মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে এজেন্ট বা প্রতিনিধিরা যোগসূত্র স্থাপন করবে। আর এ বিষয়টি প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে বিক্রয় এই বণ্টন-প্রণালির সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, আরমান পণ্য বিপণনে এজেন্ট বা প্রতিনিধির মাধ্যমে বিক্রয় বণ্টন প্রণালিটি অনুসরণ করেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
উদ্দীপকের আরমান পণ্য বিপণনে কোন বণ্টন প্রণালীটি অনুসরণ করেন? ব্যাখ্…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর