শেয়ারFacebookWhatsApp

জনাব আরমানের উৎপাদিত পণ্যের বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে কোন ব্যবস্থা গ্রহণের জন্য তুমি তাকে পরামর্শ দিবে? তোমার পরামর্শের পক্ষে যুক্তি দাও।

উত্তর: জনাব আরমানের উৎপাদিত পণ্যের বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে আমি তাকে বিজ্ঞাপন প্রদান ও আদর্শ বিক্রয়কর্মী নিয়োগের পরামর্শ দেব। বিজ্ঞাপন হচ্ছে পণ্য বা সেবাসামগ্রীর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের জন্য একটি উপায় বা কৌশল। এর মাধ্যমে খুব সহজেই ক্রেতাসাধারণকে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করা যায়। অপরদিকে একজন আদর্শ বিক্রয়কর্মী তার বিক্রয়িকতার গুণে ব্যবসায় ও পণ্য সম্পর্কে ক্রেতাদের আস্থা অর্জন করে তাদেরকে স্থায়ী গ্রাহকে পরিণত করে। উদ্দীপকের জনাব একজন ইলেকট্রনিক ব্যবসায়ী। তিনি তার উৎপাদিত ইলেকট্রনিক পণ্য যেমন- টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন ইত্যাদিকে এজেন্ট বা প্রতিনিধির মাধ্যমে ক্রেতা বা ভোক্তার নিকট বিক্রয়ের ব্যবস্থা করেন। কিন্তু তার পণ্যের গুণাগুণ ভালো হওয়া সত্ত্বেও পণ্য সম্পর্কে পর্যাপ্ত তথ্য ও জ্ঞানের অভাবে ক্রেতা সমাগম কম হয়। তাছাড়া সারা দেশের প্রতিনিধিরা তাদের দক্ষতা দ্বারা ক্রেতা আকৃষ্ট করতে পারছে না। জনাব আরমানের উৎপাদিত ইলেকট্রনিক পণ্যগুলোর বিক্রয় বৃদ্ধির জন্য প্রথমে তাকে পণ্য সম্পর্কে ক্রেতা ও ভোক্তাদের জানাতে হবে। ক্রেতা ও ভোক্তাদের আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যটি সম্পর্কে জানিয়ে আরমান তার ব্যবসায়ের এই তথ্যগত বাধা দূর করতে পারে। বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতা ও ভোক্তারা তার উৎপাদিত পণ্যের বৈশিষ্ট্য, গুণাগুণ ও মূল্য সম্পর্কে জানতে পারবে। আর ক্রেতারা যখন পণ্য সম্পর্কে জানতে পারবে তখনই তার দোকানে ক্রেতার সমাগম হবে। তবে এই বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে বিজ্ঞাপন প্রচারের পাশাপাশি তার শোরুমে আদর্শ বিক্রয়কর্মীও নিয়োগ করতে হবে। কারণ একজন আদর্শ বিক্রয়কর্মীই পারে ক্রেতাদের পণ্যের প্রতি আকৃষ্ট করে উক্ত পণ্যটি ক্রয়ে উদ্বুদ্ধ করতে। তাই বলা যায়, বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে আমি জনাব আরমানকে বিজ্ঞাপন প্রচার ও আদর্শ বিক্রয়কর্মী নিয়োগের পরামর্শ দিব।

SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল

জনাব আরমানের উৎপাদিত পণ্যের বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে কোন ব্যবস্থা গ্র…

উদ্দীপক

পটুয়াখালির ব্যবসায়ী জনাব আরমান নিজস্ব কারখানায় ইলেকট্রনিক পণ্য সামগ্রী যেমন, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন ইত্যাদি প্রস্তুত করেন। সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ করে তিনি পণ্য বিক্রির ব্যবস্থা করেন। কিন্তু তার পণ্যের গুণাগুণ ভালো হওয়া সত্ত্বেও পণ্য সম্পর্কে পর্যাপ্ত তথ্য ও জ্ঞানের অভাবে ক্রেতা সমাগম কম হয়। তাছাড়া সারাদেশের প্রতিনিধিরা তাদের দক্ষতা দ্বারা ক্রেতা আকৃষ্ট করতে পারছে না।

Barisal · 2023

উত্তর

পণ্যসামগ্রীকে সুন্দর ও আকর্ষণীয় করা এবং নষ্ট বা ভেঙে যাওয়া থেকে রক্ষার উদ্দেশ্যে কিছু দ্বারা আবৃত করাকে মোড়কিকরণ বলা হয়।

উত্তর

ভোক্তার চাহিদা, রুচি, পছন্দ প্রভৃতি যাচাই-বাছাই করা হলো ভোক্তা বিশ্লেষণ। ভোক্তা বিশ্লেষণের মাধ্যমে ক্রেতা ভোক্তা বা ব্যবহারকারীর চাহিদা ও রুচি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়। এটি বিপণনের একটি গুরুত্বপূর্ণ কাজ। এটি বিশ্লেষণের মাধ্যমে রুচি, চাহিদা, বৈশিষ্ট্য ও আগ্রহ বিশ্লেষণ ও মূল্যায়ন করা হয়। কারণ যথাযথভাবে ভোক্তা বিশ্লেষণের কাজটি করতে না পারলে ব্যবসায়িক ঝুঁকি বেড়ে যায় এবং ব্যবসায়ের প্রসার ব্যাহত হয়।

উত্তর

উদ্দীপকের আরমান পণ্য বিপণনে প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে বিক্রয় বণ্টন প্রণালিটি অনুসরণ করেন। যে প্রক্রিয়ায় উৎপাদনকারীগণ এদেশের বিভিন্ন স্থানে এজেন্ট বা প্রতিনিধি নিয়োগ করে তাদের মাধ্যমে সরাসরি ভোক্তাদের নিকট শিল্প সামগ্রী বিক্রয় করে থাকে, তাকে প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে বিক্রয় বন্টন প্রণালি বলা হয়। বিভিন্ন ধরনের ইলেকট্রনিক সামগ্রী যেমন-টিভি, ফ্রিজ, ফ্যান এবং কৃষি উপকরণ যেমন- সার, বীজ এ পদ্ধতিতে বিপণন হয়ে থাকে। উদ্দীপকের পটুয়াখালির ব্যবসায়ী জনাব আরমান নিজস্ব কারখানায় ইলেকট্রনিক পণ্যসামগ্রী যেমন- টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন ইত্যাদি প্রস্তুত করেন। সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ করে তিনি পণ্য বিক্রির ব্যবস্থা করেন। এক্ষেত্রে তিনি পটুয়াখালিতে উৎপাদিত ইলেকট্রনিক সামগ্রী এজেন্ট বা প্রতিনিধির মাধ্যমে চূড়ান্ত ক্রেতার নিকট বিক্রয় করবেন। অর্থাৎ এখানে উৎপাদনকারী ও ভোক্তার মাঝখানে মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে এজেন্ট বা প্রতিনিধিরা যোগসূত্র স্থাপন করবে। আর এ বিষয়টি প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে বিক্রয় এই বণ্টন-প্রণালির সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, আরমান পণ্য বিপণনে এজেন্ট বা প্রতিনিধির মাধ্যমে বিক্রয় বণ্টন প্রণালিটি অনুসরণ করেন।

উত্তর

জনাব আরমানের উৎপাদিত পণ্যের বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে আমি তাকে বিজ্ঞাপন প্রদান ও আদর্শ বিক্রয়কর্মী নিয়োগের পরামর্শ দেব। বিজ্ঞাপন হচ্ছে পণ্য বা সেবাসামগ্রীর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের জন্য একটি উপায় বা কৌশল। এর মাধ্যমে খুব সহজেই ক্রেতাসাধারণকে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করা যায়। অপরদিকে একজন আদর্শ বিক্রয়কর্মী তার বিক্রয়িকতার গুণে ব্যবসায় ও পণ্য সম্পর্কে ক্রেতাদের আস্থা অর্জন করে তাদেরকে স্থায়ী গ্রাহকে পরিণত করে। উদ্দীপকের জনাব একজন ইলেকট্রনিক ব্যবসায়ী। তিনি তার উৎপাদিত ইলেকট্রনিক পণ্য যেমন- টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন ইত্যাদিকে এজেন্ট বা প্রতিনিধির মাধ্যমে ক্রেতা বা ভোক্তার নিকট বিক্রয়ের ব্যবস্থা করেন। কিন্তু তার পণ্যের গুণাগুণ ভালো হওয়া সত্ত্বেও পণ্য সম্পর্কে পর্যাপ্ত তথ্য ও জ্ঞানের অভাবে ক্রেতা সমাগম কম হয়। তাছাড়া সারা দেশের প্রতিনিধিরা তাদের দক্ষতা দ্বারা ক্রেতা আকৃষ্ট করতে পারছে না। জনাব আরমানের উৎপাদিত ইলেকট্রনিক পণ্যগুলোর বিক্রয় বৃদ্ধির জন্য প্রথমে তাকে পণ্য সম্পর্কে ক্রেতা ও ভোক্তাদের জানাতে হবে। ক্রেতা ও ভোক্তাদের আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যটি সম্পর্কে জানিয়ে আরমান তার ব্যবসায়ের এই তথ্যগত বাধা দূর করতে পারে। বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতা ও ভোক্তারা তার উৎপাদিত পণ্যের বৈশিষ্ট্য, গুণাগুণ ও মূল্য সম্পর্কে জানতে পারবে। আর ক্রেতারা যখন পণ্য সম্পর্কে জানতে পারবে তখনই তার দোকানে ক্রেতার সমাগম হবে। তবে এই বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে বিজ্ঞাপন প্রচারের পাশাপাশি তার শোরুমে আদর্শ বিক্রয়কর্মীও নিয়োগ করতে হবে। কারণ একজন আদর্শ বিক্রয়কর্মীই পারে ক্রেতাদের পণ্যের প্রতি আকৃষ্ট করে উক্ত পণ্যটি ক্রয়ে উদ্বুদ্ধ করতে। তাই বলা যায়, বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে আমি জনাব আরমানকে বিজ্ঞাপন প্রচার ও আদর্শ বিক্রয়কর্মী নিয়োগের পরামর্শ দিব।
SSCব্যবসায় উদ্যোগঅধ্যায়-৯ : বিপণন
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পণ্যসামগ্রীকে ব্যবহারকারীর নিকট সুন্দর ও আকর্ষণীয় করে ভোক্তার উদ্দেশ্যে কী করা হয়?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সরাসরি ভোক্তার নিকট বিক্রয় করা হয়- i. চিনি ii. গুড় iii. আখ নিচের কোনটি সঠিক?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জনাব মাহী একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। তিনি ডাক্তারদের চেম্বার ডিজিট করেন এবং কোম্পানির নমুনা ঔষধ বিতরণ করেন। Q. জনাব মাহীর নমুনা ঔষধ বিতরণ কোনটির অন্তর্ভুক্ত?

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা · 2025

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.একজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।

একজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।

কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?

বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.পর্যায়িতকরণ কী?

পর্যায়িতকরণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?

মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?

বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?

ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: ইসহাক তার নিজস্ব জমিতে কৃষিপণ্য উৎপাদন করে স্থানীয় বাজারে আকার, সাইজ এবং মান অনুযায়ী ক্রেতাদের আকৃষ্ট করার জন্য সাজিয়ে রাখেন। তার বেচাকেনাও ভালো, তাই লাভও ভালো হয়। বিক্রির সময় ক্রেতাদের সুন্দরভাবে মোড়ক করে দেন। Q. ইসহাকের সঠিক বণ্টন প্রণালি ব্যবহারের ফলে- i. ক্রেতা ভালো মানের পণ্য পাবে ii. ক্রেতা কম মূল্যে পণ্য পাবে iii. বিপণন কাজ সহজ হবে নিচের কোনটি সঠিক?

Combined · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পণ্যসামগ্রীকে ব্যবহারকারীর নিকট সুন্দর ও আকর্ষণীয় করে ভোক্তার উদ্দেশ্যে কী করা হসরাসরি ভোক্তার নিকট বিক্রয় করা হয়- i. চিনি ii. গুড় iii. আখ নিচের কোনটি সঠিক?উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: জনাব মাহী একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধএকজন আদর্শ বিক্রয়কর্মীর মানসিক গুণাবলি ব্যাখ্যা কর।বিপণন কার্যাবলিতে পরিবহন কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?কার্যকর বিপণন উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে- ব্যাখ্যা কর।বণ্টনপ্রণালি বলতে কী বোঝায়?পর্যায়িতকরণ কী?মোড়কিকরণ কেন গুরুত্বপূর্ণ?বিপণনের মাধ্যমে কীভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয়?ব্যবসায় ক্ষেত্রে বিজ্ঞাপন কেন গুরুত্বপূর্ণ?উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও: ইসহাক তার নিজস্ব জমিতে কৃষিপণ্য উৎপাদন কর

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।