মি. বকুলের নিয়োগকৃত বিক্রয়কর্মী ব্যবসায়ের জন্য যথোপোযুক্ত কিনা উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর।
উত্তর: মি. বকুলের নিয়োগকৃত বিক্রয়কর্মী ব্যবসায়ের জন্য যথোপযুক্ত বলে আমি মনে করি। আধুনিক প্রতিযোগিতামূলক ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে বিক্রয় প্রসার ও সফলতা অর্জনে বিক্রয়কর্মীর ভূমিকা খুবই তাৎপর্যপূর্ণ। কেননা অনেক ক্ষেত্রে ব্যবসায়ে সফলতা ও ব্যর্থতা একজন বিক্রয়কর্মী দ্বারা প্রভাবিত হয়। তাই একজন বিক্রয়কর্মীকে বিবিধ গুণের অধিকারী হতে হয়। উদ্দীপকের মি. বকুল তার কোম্পানির সিএনজি তৈরির উপকরণ পরিবহণের মাধ্যমে জাপান থেকে আমদানি করেন। তার শো-রুমে তিনি বেশ কয়েকজন বিক্রয়কর্মীকে নিয়োগ দেন। তার নিয়োগকৃত বিক্রয়কর্মীগণের মধ্যে সকলেই সৎ, ভদ্র ও আকর্ষণীয় ব্যবহারে সমৃদ্ধ। তাদের এই গুণাবলি মি. বকুলের কোম্পানির জন্য অত্যন্ত ইতিবাচক বলে আমি মনে করি। মি. বকুলের নিয়োগকৃত বিক্রয়কর্মীর আকর্ষণীয় ব্যবহার ক্রেতাদের পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করবে। কাজের প্রতি তাদের আগ্রহ ও ক্রেতাদের প্রতি তাদের আন্তরিকতা ও নিজ পেশার প্রতি শ্রদ্ধাবোধ মি. বকুলের ব্যবসায়ের সুনাম বৃদ্ধি করবে। তার নিয়োগকৃত বিক্রয়কর্মীদের সততা তাদের ক্রেতাদের নিকট বিশ্বাসযোগ্য করে তুলবে। সততা ও বিশ্বাস্ততা ক্রেতাদেরকে স্থায়ী গ্রাহকে পরিণত করবে। তারা সহজেই ক্রেতাদের সাথে মিশে তাদের আপন করে নিতে পারবে। তারা সকল ক্রেতাদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করবে। ক্রেতা বা গ্রাহকগণ কোনো পণ্যের মান ও মূল্য সম্পর্কে অপ্রত্যাশিত মন্তব্য করলেও তাকে হাসিমুখে প্রভাবিত করবে। এসকল গুণাবলি থাকলে একজন বিক্রয়কর্মী সহজেই ক্রেতাকে পণ্যের প্রতি আকৃষ্ট করে পণ্যটি ক্রয়ে উদ্বুদ্ধ করতে পারে। এতে প্রতিষ্ঠানের বিক্রয় ও সুনাম বৃদ্ধি পায়। ফলশ্রুতিতে ব্যবসায় প্রতিষ্ঠানটি তাদের কাঙ্ক্ষিত সফলতা অর্জনে সক্ষম হয়। তাই বলা যায়, মি. বকুলের নিয়োগকৃত বিক্রয়কর্মী ব্যবসায়ের জন্য যথোপযুক্ত।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
মি. বকুলের নিয়োগকৃত বিক্রয়কর্মী ব্যবসায়ের জন্য যথোপোযুক্ত কিনা উদ্দ…
উদ্দীপক
Chittagong · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর