কে পাইকার ও ভোক্তার মধ্যে সেতুবন্ধন স্থাপন করে- ব্যাখ্যা কর।
উত্তর: খুচরা বিক্রেতা পাইকার ও ভোক্তার মধ্যে সেতুবন্ধন স্থাপন করেন। যে পদ্ধতিতে উৎপাদনকারী তার উৎপাদিত পণ্য পাইকারের নিকট বিক্রয় করে এবং খুচরা ব্যবসায়ী সে পণ্য পাইকারের নিকট থেকে ক্রয় করে ভোক্তার নিকট বিক্রয় করে, এক্ষেত্রে খুচরা বিক্রেতা পাইকার ও ভোক্তার মধ্যবর্তী স্থানে অবস্থান করে তাদের মধ্যে সেতুবন্ধ স্থাপন করেন। সাধারণত কৃষিজাত পণ্য যথা- ধান, পাট, সরিষা, আম, কলা ইত্যাদি ও শিল্পজাত পণ্য যথা- কাগজ, কলম ইত্যাদি উৎপাদকের নিকট থেকে পাইকার সংগ্রহ করে তা খুচরা বিক্রেতার মাধ্যমে ভোক্তার নিকট বিক্রি করেন।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
কে পাইকার ও ভোক্তার মধ্যে সেতুবন্ধন স্থাপন করে- ব্যাখ্যা কর।
উত্তর