উদ্দীপকে উল্লিখিত জনাব শামীমের আলোকসজ্জার কার্যক্রমকে কী বলে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব শামীমের আলোকসজ্জার কার্যক্রমকে বিজ্ঞাপন বলা হয়। বিজ্ঞাপন হচ্ছে পণ্য বা সেবাসামগ্রীর প্রতি জনসাধারণের দৃষ্টি আকর্ষণের জন্য একটি উপায় বা কৌশল। বিজ্ঞাপনের মাধ্যমে খুব সহজেই ক্রেতা সাধারণকে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ করা যায়। টিভি, রেডিও, পত্রিকা, লিফলেট, ম্যাগাজিন, পরিবহণ, লিফলেট, নিয়ন আলো ইত্যাদি হলো বিজ্ঞাপনের বিভিন্ন মাধ্যম। উদ্দীপকের জনাব শামীম জুতা প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠানের মালিক। তিনি তার প্রতিষ্ঠানে উৎপাদিত জুতার চাহিদা বৃদ্ধির জন্য পণ্যের মান, ডিজাইন, মূল্য, ব্যবহার বিধি ইত্যাদি তুলে ধরে বৈদ্যুতিক নিয়ন আলো ব্যবহার করে আলোকসজ্জার ব্যবস্থা করেন। এর মাধ্যমে জনগণ পণ্যটি সম্পর্কে জানতে পারে এতে তাদের মধ্যে পণ্যটি ভোগের প্রবণতা সৃষ্টি হবে এবং পরিশেষে তারা পণ্যটি ক্রয়ে উদ্বুদ্ধ হবে। আর উপর্যুক্ত এ বিষয়গুলো বিজ্ঞাপনের গুরুত্বের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই জনাব শামীমের আলোকসজ্জার কার্যক্রমকে বিজ্ঞাপন বলা হয়।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-৯ : বিপণন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-৯ : বিপণন · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব শামীমের আলোকসজ্জার কার্যক্রমকে কী বলে? ব্যাখ…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর