শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে কোন ধরনের দূষণ ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে পরিবেশদূষণ ফুটে উঠেছে। শিল্প উন্নয়নের সবচেয়ে বড়ো বাধা হচ্ছে পরিবেশদূষণ। শিল্প কারখানার কালো ধোঁয়া ও বর্জ্য নির্গত তরল পদার্থ নদী-নালায় পড়ে প্রতিনিয়ত বায়ু ও পানি দূষিত করছে। ফলে বিষাক্ত পানি মাছসহ জলজ প্রাণী বসবাস করার অনুপযোগী হয়ে পড়ছে। তাই প্রত্যেক শিল্প প্রতিষ্ঠানে পয়ঃনিষ্কাশনের সুব্যবস্থা থাকা উচিত। উদ্দীপকের আদনান নদীর পাশে একটি সার কারখানা স্থাপন করেন। কিন্তু কারখানার কালো ধোঁয়া ও বর্জ্য যথাযথভাবে নিষ্কাশন না করে নদীতে ফেলেন। এতে নদীর মাছ ও অন্যান্য জলজ প্রাণী মারা যাচ্ছে এবং ক্রমেই পানি ব্যবহারের অযোগ্য হচ্ছে। আদনানের কারখানার ধোঁয়া একদিকে যেমন বায়ুদূষণ ঘটাচ্ছে। তেমনি তার কারখানার নির্গত বর্জ্য নদীর পানিতে মিশে নদীকে জলজ প্রাণীর বসবাস ও বংশবিস্তারের অনুপযোগী করে তুলছে। ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এভাবে আদনানের স্থাপিত সার কারখানা পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান বায়ু ও পানিকে দূষিত করছে, যার ফলে মানুষও এর নেতিবাচক প্রভাবের ভুক্তভোগী হচ্ছে। তাই বলা যায়, উদ্দীপকে পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান বায়ু ও পানি দূষণের চিত্র প্রদর্শিত হয়েছে, যা সামগ্রিকভাবে পরিবেশদূষণকেই ইঙ্গিত করে।

SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল

উদ্দীপকে কোন ধরনের দূষণ ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

আদনান নদীর পাশে একটি সার কারখানা স্থাপন করেন। কিন্তু কারখানার কালো ধোঁয়া ও বর্জ্য যথাযথভাবে নিষ্কাশন না করে নদীতে ফেলেন। ফলে বায়ু ও নদীর পানি দূষিত হয়ে মাছ ও অন্যান্য জলজ প্রাণী মারা যাচ্ছে এবং ক্রমেই পানি ব্যবহারের অযোগ্য হচ্ছে। স্থানীয় পত্রিকায় উক্ত নদী দূষণের ওপর একটি প্রতিবেদন পড়ে আদনান বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা করেন।

Dhaka · 2023

উত্তর

যে জ্ঞানবোধ এবং আচরণ সমাজ মূল্যবান ও অনুকরণীয় মনে করে, তাই হলো মূল্যবোধ।

উত্তর

যেসব সামাজিক কিংবা আইনগত রীতিনীতি অনুসরণ করে ব্যবসায়ীকে তার ব্যবসায় কার্যক্রম পরিচালনা করতে হয় তাকে ব্যবসায় নৈতিকতা বলে। ব্যবসায়িক নৈতিকতা বলতে সত্য, ন্যায় ও আদর্শের মাঝে থেকে সততার ভিত্তিতে ব্যবসায়ের বিভিন্ন কাজ পরিচালনা করাকে বোঝায়।ব্যবসায়িক নৈতিকতার মাধ্যমে ন্যায়বিচার, আদর্শ, সততা, বিশ্বস্ততা, আইনগত ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে ব্যবসায়িক কাজ পরিচালনা করা যায়।

উত্তর

উদ্দীপকে পরিবেশদূষণ ফুটে উঠেছে। শিল্প উন্নয়নের সবচেয়ে বড়ো বাধা হচ্ছে পরিবেশদূষণ। শিল্প কারখানার কালো ধোঁয়া ও বর্জ্য নির্গত তরল পদার্থ নদী-নালায় পড়ে প্রতিনিয়ত বায়ু ও পানি দূষিত করছে। ফলে বিষাক্ত পানি মাছসহ জলজ প্রাণী বসবাস করার অনুপযোগী হয়ে পড়ছে। তাই প্রত্যেক শিল্প প্রতিষ্ঠানে পয়ঃনিষ্কাশনের সুব্যবস্থা থাকা উচিত। উদ্দীপকের আদনান নদীর পাশে একটি সার কারখানা স্থাপন করেন। কিন্তু কারখানার কালো ধোঁয়া ও বর্জ্য যথাযথভাবে নিষ্কাশন না করে নদীতে ফেলেন। এতে নদীর মাছ ও অন্যান্য জলজ প্রাণী মারা যাচ্ছে এবং ক্রমেই পানি ব্যবহারের অযোগ্য হচ্ছে। আদনানের কারখানার ধোঁয়া একদিকে যেমন বায়ুদূষণ ঘটাচ্ছে। তেমনি তার কারখানার নির্গত বর্জ্য নদীর পানিতে মিশে নদীকে জলজ প্রাণীর বসবাস ও বংশবিস্তারের অনুপযোগী করে তুলছে। ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এভাবে আদনানের স্থাপিত সার কারখানা পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান বায়ু ও পানিকে দূষিত করছে, যার ফলে মানুষও এর নেতিবাচক প্রভাবের ভুক্তভোগী হচ্ছে। তাই বলা যায়, উদ্দীপকে পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান বায়ু ও পানি দূষণের চিত্র প্রদর্শিত হয়েছে, যা সামগ্রিকভাবে পরিবেশদূষণকেই ইঙ্গিত করে।

উত্তর

"নৈতিকতার বিচারে আদনান একজন আদর্শ ব্যবসায়ী"- আমি এ বিষয়ে একমত। নৈতিকতা হলো ভালো-মন্দ, ন্যায়-অন্যায়, উচিত-অনুচিত প্রভৃতি বিষয় বিচারের মাপকাঠি। এটি মানুষকে ভালো ও খারাপ দিক বিচার-বিশ্লেষণ করে পথ চলতে সাহায্য করে। এটি ব্যবসায়ের ক্ষেত্রে অন্যায় কাজ থেকে বিরত রেখে সমাজ ও মানুষের প্রতি দায়িত্ব পালনে সহায়তা করে। উদ্দীপকের আদনান প্রথমে পরিবেশ দূষণের বিষয়ে সচেতন ছিলেন না। তাই তিনি তার কারখানার বর্জ্য কোনোরূপ নিষ্কাশনের ব্যবস্থা না করেই নদীর পাশে একটি সার কারখানা স্থাপন করেন। ফলশ্রুতিতে তার কারখানার ধোঁয়া ও বর্জ্য বায়ু ও নদীর পানির দূষণ ঘটাচ্ছে। পরবর্তীতে স্থানীয় পত্রিকায় উক্ত নদী দূষণের ওপর একটি প্রতিবেদন পড়ে তিনি বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা করেন। অর্থাৎ প্রথমদিকে তিনি ব্যবসায়ের নৈতিকতা সম্পর্কে সচেতন না থাকলেও পরবর্তীতে পত্রিকায় প্রচারিত প্রতিবেদন তার জ্ঞানচক্ষুর উন্মেষ ঘটায় এবং তিনি তার দায়িত্ব সম্পর্কে সচেতন হন। একজন আদর্শ ব্যবসায়ী সবসময় তার দায়িত্ব ও কর্তব্য পালনে সচেষ্ট থাকেন। তিনি সর্বদা নিজের মুনাফাকে প্রাধান্য না দিয়ে সামাজিক দায়বদ্ধতাকে প্রাধান্য দিয়ে থাকেন। উদ্দীপকের আদনান তার শিল্প কারখানার বর্জ্যের কারণে পরিবেশের প্রভাব ও পরবর্তী সময়ে শিল্পের ওপর এবং কীরূপ প্রভাব পড়তে পারে তার ওপর প্রকাশিত একটি প্রতিবেদন পড়ে তার ব্যবসায় দ্বারা যে পরিবেশের ক্ষতি হচ্ছে বিষয়টি অনুধাবন করতে পারেন এবং পরবর্তীতে তার ভুলটি সংশোধনের ব্যবস্থা করেন। তার মধ্যে নৈতিকতার উপস্থিতি রয়েছে বিধায় সে পূর্বে করা তার ভুলকে বুঝতে পারে এবং ভুল সংশোধনে নিজের লাভকে প্রাধান্য না দিয়ে মানুষ, সমাজ ও পরিবেশকে প্রাধান্য দেন। যা একজন আদর্শ ব্যবসায়ীর বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। তাই বলা যায়, নৈতিকতার বিচারে আদনান একজন আদর্শ ব্যবসায়ী।
SSCব্যবসায় উদ্যোগঅধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের করণীয় কী? অথবা, পরিবেশ দূষণ রোধে করণীয় কী?

পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের করণীয় কী? অথবা, পরিবেশ দূষণ রোধে করণীয় কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.পণ্যের মজুদদারি না করা কোন ধরনের দায়বদ্ধতা? ব্যাখ্যা কর।

পণ্যের মজুদদারি না করা কোন ধরনের দায়বদ্ধতা? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে কেন? ব্যাখ্যা কর।

জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে কেন? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ব্যবসায় নৈতিকতা বলতে কী বোঝায়?

ব্যবসায় নৈতিকতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.শ্রমিক কর্মচারীদের প্রতি একজন ব্যবসায়ীর কী কী সামাজিক দায়িত্ব পালন করা উচিত?

শ্রমিক কর্মচারীদের প্রতি একজন ব্যবসায়ীর কী কী সামাজিক দায়িত্ব পালন করা উচিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের দায়বদ্ধতামূলক কার্যক্রম কী হওয়া উচিত?

পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের দায়বদ্ধতামূলক কার্যক্রম কী হওয়া উচিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ব্যবসায় নৈতিকতা কেন প্রয়োজন?

ব্যবসায় নৈতিকতা কেন প্রয়োজন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ব্যবসায়ে মূল্যবোধ প্রয়োজনীয় কেন?

ব্যবসায়ে মূল্যবোধ প্রয়োজনীয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'ব্যবসায় হলো একটি সামাজিক প্রতিষ্ঠান' যুক্তি দাও।

'ব্যবসায় হলো একটি সামাজিক প্রতিষ্ঠান' যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ব্যবসায়ীরা কীভাবে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা পালন করে? ব্যাখ্যা করো।

ব্যবসায়ীরা কীভাবে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা পালন করে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.একজন ব্যবসায়ীর মধ্যে নৈতিকতাবোধ থাকা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।

একজন ব্যবসায়ীর মধ্যে নৈতিকতাবোধ থাকা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শিল্পায়নের সবচেয়ে বড়ো সমস্যা কোনটি? ব্যাখ্যা করো।

শিল্পায়নের সবচেয়ে বড়ো সমস্যা কোনটি? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের করণীয় কী? অথবা, পরিবেশ দূষণ রোধে করণীয় কী?পণ্যের মজুদদারি না করা কোন ধরনের দায়বদ্ধতা? ব্যাখ্যা কর।জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে কেন? ব্যাখ্যা কর।ব্যবসায় নৈতিকতা বলতে কী বোঝায়?শ্রমিক কর্মচারীদের প্রতি একজন ব্যবসায়ীর কী কী সামাজিক দায়িত্ব পালন করা উচিত?পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের দায়বদ্ধতামূলক কার্যক্রম কী হওয়া উচিত?ব্যবসায় নৈতিকতা কেন প্রয়োজন?ব্যবসায়ে মূল্যবোধ প্রয়োজনীয় কেন?'ব্যবসায় হলো একটি সামাজিক প্রতিষ্ঠান' যুক্তি দাও।ব্যবসায়ীরা কীভাবে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা পালন করে? ব্যাখ্যা করো।একজন ব্যবসায়ীর মধ্যে নৈতিকতাবোধ থাকা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।শিল্পায়নের সবচেয়ে বড়ো সমস্যা কোনটি? ব্যাখ্যা করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকে কোন ধরনের দূষণ ফুটে উঠেছে? ব্যাখ্যা কর। | Prosthuti