“নৈতিকতার বিচারে আদনান একজন আদর্শ ব্যবসায়ী”- তুমি কি একমত? যুক্তি দাও।
উত্তর: "নৈতিকতার বিচারে আদনান একজন আদর্শ ব্যবসায়ী"- আমি এ বিষয়ে একমত। নৈতিকতা হলো ভালো-মন্দ, ন্যায়-অন্যায়, উচিত-অনুচিত প্রভৃতি বিষয় বিচারের মাপকাঠি। এটি মানুষকে ভালো ও খারাপ দিক বিচার-বিশ্লেষণ করে পথ চলতে সাহায্য করে। এটি ব্যবসায়ের ক্ষেত্রে অন্যায় কাজ থেকে বিরত রেখে সমাজ ও মানুষের প্রতি দায়িত্ব পালনে সহায়তা করে। উদ্দীপকের আদনান প্রথমে পরিবেশ দূষণের বিষয়ে সচেতন ছিলেন না। তাই তিনি তার কারখানার বর্জ্য কোনোরূপ নিষ্কাশনের ব্যবস্থা না করেই নদীর পাশে একটি সার কারখানা স্থাপন করেন। ফলশ্রুতিতে তার কারখানার ধোঁয়া ও বর্জ্য বায়ু ও নদীর পানির দূষণ ঘটাচ্ছে। পরবর্তীতে স্থানীয় পত্রিকায় উক্ত নদী দূষণের ওপর একটি প্রতিবেদন পড়ে তিনি বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা করেন। অর্থাৎ প্রথমদিকে তিনি ব্যবসায়ের নৈতিকতা সম্পর্কে সচেতন না থাকলেও পরবর্তীতে পত্রিকায় প্রচারিত প্রতিবেদন তার জ্ঞানচক্ষুর উন্মেষ ঘটায় এবং তিনি তার দায়িত্ব সম্পর্কে সচেতন হন। একজন আদর্শ ব্যবসায়ী সবসময় তার দায়িত্ব ও কর্তব্য পালনে সচেষ্ট থাকেন। তিনি সর্বদা নিজের মুনাফাকে প্রাধান্য না দিয়ে সামাজিক দায়বদ্ধতাকে প্রাধান্য দিয়ে থাকেন। উদ্দীপকের আদনান তার শিল্প কারখানার বর্জ্যের কারণে পরিবেশের প্রভাব ও পরবর্তী সময়ে শিল্পের ওপর এবং কীরূপ প্রভাব পড়তে পারে তার ওপর প্রকাশিত একটি প্রতিবেদন পড়ে তার ব্যবসায় দ্বারা যে পরিবেশের ক্ষতি হচ্ছে বিষয়টি অনুধাবন করতে পারেন এবং পরবর্তীতে তার ভুলটি সংশোধনের ব্যবস্থা করেন। তার মধ্যে নৈতিকতার উপস্থিতি রয়েছে বিধায় সে পূর্বে করা তার ভুলকে বুঝতে পারে এবং ভুল সংশোধনে নিজের লাভকে প্রাধান্য না দিয়ে মানুষ, সমাজ ও পরিবেশকে প্রাধান্য দেন। যা একজন আদর্শ ব্যবসায়ীর বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। তাই বলা যায়, নৈতিকতার বিচারে আদনান একজন আদর্শ ব্যবসায়ী।
SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল
“নৈতিকতার বিচারে আদনান একজন আদর্শ ব্যবসায়ী”- তুমি কি একমত? যুক্তি দাও।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর