শেয়ারFacebookWhatsApp

ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতার আলোকে জনাব রাইসুলের কার্যক্রমের মূল্যায়ন কর।

উত্তর: ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতার আলোকে জনাব রাইসুলের কার্যক্রম অনৈতিক। উচিত এবং ন্যায়-নীতি মেনে চলাই হচ্ছে নৈতিকতা। আর কোনটা ভালো, কোনটা মন্দ এ সম্পর্কিত মানুষের বোধ বা উপলব্ধিই হচ্ছে মূল্যবোধ। অর্থাৎ মূল্যবোধের বহিঃপ্রকাশ হচ্ছে নৈতিকতা। এ নৈতিকতার গুণেই একজন ব্যবসায়ী সৎ ও ন্যায়-নিষ্ঠাবান হয়ে থাকেন। আর নৈতিকতার অভাবেই একজন ব্যবসায়ী অসৎ হয়ে থাকেন। উদ্দীপকের জনাব রাইসুল শিশুর খাদ্যসামগ্রীর একটি কারখানা স্থাপন করেন। তিনি নিম্নমানের কাঁচামাল দিয়ে পণ্য উৎপাদন করে বেশি মূল্যে বিক্রয় করেন। এছাড়াও তিনি ক্ষতিকর রং মিশিয়ে জুস তৈরি করেন এবং ২০০ গ্রামের পরিবর্তে ২৫০ গ্রামের স্টিকার লাগিয়ে বেশি দামে বিক্রয় করেন। অল্প কিছুদিন তার প্রতিষ্ঠানটি চললেও বর্তমানে বন্ধ রয়েছে। ব্যবসায় একটি সামাজিক প্রতিষ্ঠান। সমাজের মানুষের বিভিন্ন বস্তুগত ও অবস্তুগত চাহিদা পূরণের মাধ্যমে মুনাফা অর্জন করাই ব্যবসায়ীর কাজ। যে ব্যবসায় এরূপ অভাব পূরণে ব্যর্থ হয়, সেই ব্যবসায়ীর পক্ষে সাফল্য অর্জন করা সম্ভব নয় এবং তার এসকল কর্মকাণ্ড নৈতিকতা বিরোধী। উদ্দীপকের জনাব রাইসুলও এমন এক ধরনের ব্যবসায়ী, যিনি ব্যবসায়ের ক্ষেত্রে বিভিন্ন অসাধু পথ অবলম্বন করেন। তাই আমি মনে করি, ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতার আলোকে জনাব রাইসুলের কার্যক্রম অনৈতিক।

SSC ব্যবসায় উদ্যোগ অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ব্যবসায় উদ্যোগ · অধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা · সৃজনশীল

ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতার আলোকে জনাব রাইসুলের কার্যক্রমের মূল্য…

উদ্দীপক

জনাব রায়হান একটি ভোগ্যপণ্য তৈরি কারখানা স্থাপন করতে চান। এজন্য তিনি যথাযথ নিয়মনীতি অনুসরণ করে স্থাপন করেন। উৎপাদিত পণ্য সুলভ মূল্যে বিক্রয় করেন। মুনাফার একটি অংশ স্থানীয় সরকারি প্রতিষ্ঠানে জমা দেন। অপরদিকে জনাব রাইসুল শিশু খাদ্যসামগ্রীর একটি কারখানা স্থাপন করেন। রাইসুল নিম্নমানের কাঁচামাল দিয়ে পণ্য উৎপাদন করে বেশি মূল্যে বিক্রয় করেন। মাঝে মাঝে বিভিন্ন ক্ষতিকর রং মিশিয়ে ক্ষতিকর জুস তৈরি করেন। এছাড়া ২০০ গ্রামের পরিবর্তে ২৫০ গ্রামের স্টিকার লাগিয়ে বেশি দামে বিক্রয় করেন। অল্প কিছুদিন প্রতিষ্ঠান চললেও বর্তমানে কারখানাটি বন্ধ হয়ে যায়।

Dinajpur · 2024

উত্তর

সমাজ ও ব্যবসায় সম্প্রদায়ের সদস্য হিসেবে ব্যবসায় উদ্যোক্তাকে সামাজিক মূল্যবোধ ও নৈতিকতা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি লালন ও পালন করতে হয়।

উত্তর

শিল্পায়নের সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে পরিবেশ দূষণ। নতুন নতুন শিল্পকারখানা স্থাপনের ফলে শিল্পবর্জ্যের পরিমাণ বেড়ে যায়। শিল্পবর্জ্য নির্গত তরল পদার্থ নদী-নালায় পড়ে পানি দূষিত করে। বিষাক্ত পানি মাছসহ জলজ প্রাণী বাস করার অনুপযোগী হয়ে পড়ে। আবার কারখানার কালো ধোঁয়া বায়ু দূষণ করে। তাছাড়া কারখানার মেশিন ও জেনারেটরের বিকট আওয়াজে ভয়াবহ শব্দ দূষণ হচ্ছে। এছাড়া শিল্পকারখানা প্রতিষ্ঠার নামে অবাধে গাছ নিধন ও পাহাড় কেটে পরিবেশকে দূষণ করা হচ্ছে। আবাসনের নামে চাষের জমি হরণ, খালবিল ভরাট করে আবাসন তৈরি, নদীভাঙন, নির্বিচারে অনুপযুক্ত যানবাহন রাস্তায় চালানো ও শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবহার পরিবেশ দূষণের জন্য দায়ী। এতে মানুষের স্বাস্থ্যহানিতো হচ্ছেই তদুপরি জীববৈচিত্র্য মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। তাই বলা যায়, শিল্পায়নের সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে পরিবেশ দূষণ।

উত্তর

জনাব রায়হান সরকারের প্রতি সামাজিক দায়িত্ব পালন করেছেন। ব্যবসায় গঠন, পরিচালনা ও নিরাপদে টিকে থাকতে সরকার ব্যবসায়ীদের যে আইনগত সুযোগ-সুবিধা প্রদান করে থাকে তার বিপরীতে সরকারের প্রতি ব্যবসায়ীরা যে দায়-দায়িত্ব পালন করে তাকে সরকারের প্রতি ব্যবসায়ীদের দায়িত্ব বলে। সরকারের সহযোগিতা ছাড়া ব্যবসায়-বাণিজ্য পরিচালনা করা সম্ভব নয়। কারণ সরকার যেকোনো সমাজের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল সংস্থা। উদ্দীপকের জনাব রায়হান একটি ভোগ্যপণ্য তৈরি কারখানা স্থাপন করতে চান। এইলক্ষ্যে তিনি যথাযথ নিয়মনীতি অনুসরণ করে স্থাপন করেন। উৎপাদিত পণ্য সুলভ মূল্যে বিক্রয় করেন এবং মুনাফার একটি অংশ স্থানীয় সরকারি প্রতিষ্ঠানে জমা দেন। উক্ত নিয়মনীতি ও মুনাফার অংশ প্রদান কার্যক্রম সরকারের প্রতি সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে। তাই বলা যায়, জনাব রায়হান সরকারের প্রতি সামাজিক দায়িত্ব পালন করেছেন।

উত্তর

ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতার আলোকে জনাব রাইসুলের কার্যক্রম অনৈতিক। উচিত এবং ন্যায়-নীতি মেনে চলাই হচ্ছে নৈতিকতা। আর কোনটা ভালো, কোনটা মন্দ এ সম্পর্কিত মানুষের বোধ বা উপলব্ধিই হচ্ছে মূল্যবোধ। অর্থাৎ মূল্যবোধের বহিঃপ্রকাশ হচ্ছে নৈতিকতা। এ নৈতিকতার গুণেই একজন ব্যবসায়ী সৎ ও ন্যায়-নিষ্ঠাবান হয়ে থাকেন। আর নৈতিকতার অভাবেই একজন ব্যবসায়ী অসৎ হয়ে থাকেন। উদ্দীপকের জনাব রাইসুল শিশুর খাদ্যসামগ্রীর একটি কারখানা স্থাপন করেন। তিনি নিম্নমানের কাঁচামাল দিয়ে পণ্য উৎপাদন করে বেশি মূল্যে বিক্রয় করেন। এছাড়াও তিনি ক্ষতিকর রং মিশিয়ে জুস তৈরি করেন এবং ২০০ গ্রামের পরিবর্তে ২৫০ গ্রামের স্টিকার লাগিয়ে বেশি দামে বিক্রয় করেন। অল্প কিছুদিন তার প্রতিষ্ঠানটি চললেও বর্তমানে বন্ধ রয়েছে। ব্যবসায় একটি সামাজিক প্রতিষ্ঠান। সমাজের মানুষের বিভিন্ন বস্তুগত ও অবস্তুগত চাহিদা পূরণের মাধ্যমে মুনাফা অর্জন করাই ব্যবসায়ীর কাজ। যে ব্যবসায় এরূপ অভাব পূরণে ব্যর্থ হয়, সেই ব্যবসায়ীর পক্ষে সাফল্য অর্জন করা সম্ভব নয় এবং তার এসকল কর্মকাণ্ড নৈতিকতা বিরোধী। উদ্দীপকের জনাব রাইসুলও এমন এক ধরনের ব্যবসায়ী, যিনি ব্যবসায়ের ক্ষেত্রে বিভিন্ন অসাধু পথ অবলম্বন করেন। তাই আমি মনে করি, ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতার আলোকে জনাব রাইসুলের কার্যক্রম অনৈতিক।
SSCব্যবসায় উদ্যোগঅধ্যায়-১১ : ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের করণীয় কী? অথবা, পরিবেশ দূষণ রোধে করণীয় কী?

পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের করণীয় কী? অথবা, পরিবেশ দূষণ রোধে করণীয় কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.পণ্যের মজুদদারি না করা কোন ধরনের দায়বদ্ধতা? ব্যাখ্যা কর।

পণ্যের মজুদদারি না করা কোন ধরনের দায়বদ্ধতা? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে কেন? ব্যাখ্যা কর।

জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে কেন? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ব্যবসায় নৈতিকতা বলতে কী বোঝায়?

ব্যবসায় নৈতিকতা বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.শ্রমিক কর্মচারীদের প্রতি একজন ব্যবসায়ীর কী কী সামাজিক দায়িত্ব পালন করা উচিত?

শ্রমিক কর্মচারীদের প্রতি একজন ব্যবসায়ীর কী কী সামাজিক দায়িত্ব পালন করা উচিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের দায়বদ্ধতামূলক কার্যক্রম কী হওয়া উচিত?

পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের দায়বদ্ধতামূলক কার্যক্রম কী হওয়া উচিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ব্যবসায় নৈতিকতা কেন প্রয়োজন?

ব্যবসায় নৈতিকতা কেন প্রয়োজন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ব্যবসায়ে মূল্যবোধ প্রয়োজনীয় কেন?

ব্যবসায়ে মূল্যবোধ প্রয়োজনীয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'ব্যবসায় হলো একটি সামাজিক প্রতিষ্ঠান' যুক্তি দাও।

'ব্যবসায় হলো একটি সামাজিক প্রতিষ্ঠান' যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ব্যবসায়ীরা কীভাবে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা পালন করে? ব্যাখ্যা করো।

ব্যবসায়ীরা কীভাবে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা পালন করে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.একজন ব্যবসায়ীর মধ্যে নৈতিকতাবোধ থাকা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।

একজন ব্যবসায়ীর মধ্যে নৈতিকতাবোধ থাকা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.শিল্পায়নের সবচেয়ে বড়ো সমস্যা কোনটি? ব্যাখ্যা করো।

শিল্পায়নের সবচেয়ে বড়ো সমস্যা কোনটি? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের করণীয় কী? অথবা, পরিবেশ দূষণ রোধে করণীয় কী?পণ্যের মজুদদারি না করা কোন ধরনের দায়বদ্ধতা? ব্যাখ্যা কর।জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে কেন? ব্যাখ্যা কর।ব্যবসায় নৈতিকতা বলতে কী বোঝায়?শ্রমিক কর্মচারীদের প্রতি একজন ব্যবসায়ীর কী কী সামাজিক দায়িত্ব পালন করা উচিত?পরিবেশ দূষণরোধে ব্যবসায়ীদের দায়বদ্ধতামূলক কার্যক্রম কী হওয়া উচিত?ব্যবসায় নৈতিকতা কেন প্রয়োজন?ব্যবসায়ে মূল্যবোধ প্রয়োজনীয় কেন?'ব্যবসায় হলো একটি সামাজিক প্রতিষ্ঠান' যুক্তি দাও।ব্যবসায়ীরা কীভাবে রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা পালন করে? ব্যাখ্যা করো।একজন ব্যবসায়ীর মধ্যে নৈতিকতাবোধ থাকা প্রয়োজন কেন? ব্যাখ্যা করো।শিল্পায়নের সবচেয়ে বড়ো সমস্যা কোনটি? ব্যাখ্যা করো।

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।